গত তিন সপ্তাহে ১৭ বার বাড়ল জ্বালানির দাম, দশমীতেও নেই রেহাই

শুক্রবার পেট্রলের দাম বাড়ল ৩৫ পয়সা এবং ডিজেলের দাম ৩৭ পয়সা বেড়েছে। ফলে কলকাতায় এদিন এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০৫.৭৬ টাকায়। আর ডিজেলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৯৮ পয়সা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমেও টানা বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। আর তার জ্বালায় জ্বলছে আম জনতা। দশমীর দিনও বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে গত তিন সপ্তাহে ১৭ বার বাড়ল জ্বালানি তেলের দাম। এর জেরে নাভিশ্বাস উঠেছে গৃহস্থের। কারণ পেট্রল-ডিজেলের দাম বাড়তে থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে সমান তালে। বাজারে শাক-সবজি ও মাছের দাম ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে।

শুক্রবার পেট্রলের দাম বাড়ল ৩৫ পয়সা এবং ডিজেলের দাম ৩৭ পয়সা বেড়েছে। ফলে কলকাতায় এদিন এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০৫.৭৬ টাকায়। আর ডিজেলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৯৮ পয়সা। সেখানে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ১০৪.৭৯ টাকা এবং ডিজেলের দাম ৯৩.৫২ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম ১১১ টাকা ৯ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০১ টাকা ৭৬ পয়সা। রাজস্থানের জয়পুরে পেট্রল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি। এই শহরে শুক্রবার দাম বেড়ে পেট্রলের দাম লিটার প্রতি হল ১১২.২৮ টাকা এবং ডিজেলের দাম ১০৩.৪৫ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রল এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৮ টাকা ২৬ পয়সা এবং ১০২ টাকা ৪০ পয়সা।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে