ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম, ৬ দিনে এই নিয়ে পাঁচবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবিত্তের রাতের ঘুম উড়িয়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। ৬ দিনে এই নিয়ে পঞ্চমবার। এইভাবে প্রায় প্রতিদিনই তরল সোনার দাম  লাফিয়ে লাফিয়ে বাড়ায় জ্বালানি জ্বালায় জ্বলছে গোটা দেশ। এদিন ফের দেশজুড়ে ৫০ থেকে ৫৮ পয়সা করে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। রবিবার সকাল ছ’টা থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। এর ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হল ১০৮ টাকা ৫৩ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। 

কলকাতার পাশাপাশি এদিন দিল্লি, মুম্বইসহ সমস্ত গুরুত্বপূর্ণ শহরেই ফের বেড়েছে জ্বালানির দাম। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৯.১১ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হল ৯০.৪২ টাকা। অন্যদিকে দেশের মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইয়ে সবথেকে মহার্ঘ্য পেট্রল, ডিজেল। বাণিজ্যনগরীতে ১১৩.৮৮ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ৯৮.১৩ টাকা। 

উল্লেখ্য, ৫ রাজ্যের বিধানসভার ভোটপর্ব মেটার পরেই গত ২২ মার্চ অর্থাৎ সোমবার থেকে ফের লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে পেট্রোল, ডিজেলের দাম। শুধুমাত্র চলতি সপ্তাহেই পেট্রোলের দাম প্রতি লিটারে ৩ টাকা ৭০ পয়সা বেড়েছে এবং ডিজেলের দাম ৩ টাকা ৭৫ পয়সা বেড়েছে। ২০১৭ সালের জুন মাসের পর থেকে এই প্রথম এক সপ্তাহে এতটা দাম বাড়ল জ্বালানি তেলের। 

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

আকাশপথে আচমকা বিপত্তি! মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন

এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য