Redmi Note 14 সিরিজ: চিনের বাজার কাঁপানোর পরে ভারতে আসছে এই স্মার্টফোন!

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের বাজারে গত সেপ্টেম্বর মাসেই আত্মপ্রকাশ করেছিল Redmi Note 14 সিরিজের স্মার্টফোন। ইতিমধ্যেই নয়া স্মার্টফোন নিয়ে শুরু হয়েছে শোরগোল। চিনের বাজার কাঁপানোর পরে ভারতের বাজারেও পা রাখতে চলেছে Redmi Note 14।  তিনটি মডেল নিয়ে আসছে ৫জি সম্ববলিত স্মার্টফোনটি। ওই তিনটি মডেল হল- Redmi Note 14, Redmi Note 14 Pro, Redmi Note 14 Pro+। যদিও এখনও সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। সম্প্রতি এই সিরিজের একটি মডেল ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের ইঙ্গিত অনুযায়ী, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে এটি ভারতের বাজারেও আসতে পারে

লঞ্চ ও বিক্রির সম্ভাব্য তারিখ

টিপস্টারের পোস্ট অনুযায়ী, Redmi Note 14 সিরিজ ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। আর বিক্রি শুরু হতে পারে জানুয়ারির ১০ থেকে ১৫ তারিখের মধ্যে। যদিও পোস্টে “সিরিজ” শব্দটি সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু দেওয়া ছবিগুলি থেকে ইঙ্গিত মেলে যে, Pro ও Pro+ মডেলগুলোও লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংস্করণে কিছু পরিবর্তন দেখা যেতে পারে যা চীনা সংস্করণ থেকে আলাদা হবে।

Redmi Note 14 সিরিজের ফিচারস

এই সিরিজের তিনটি মডেলই শক্তিশালী চিপসেট নিয়ে আসছে।

  • Redmi Note 14: MediaTek Dimensity 7025 Ultra চিপসেট এবং সর্বাধিক 12 GB LPDDR4X RAM।
  • Redmi Note 14 Pro: Dimensity 7300 Ultra প্রসেসর।
  • Redmi Note 14 Pro+: Snapdragon 7s Gen 3 প্রসেসর ও সর্বাধিক 16 GB RAM।

সব মডেলেই HyperOS (Android 14) থাকবে। Pro এবং Pro+ মডেলে 6.67 ইঞ্চির 120 Hz রিফ্রেশ রেটের 1.5 K ডিসপ্লে দেওয়া হয়েছে, আর বেস মডেলে থাকছে Full-HD+ AMOLED ডিসপ্লে।

ক্যামেরা ও ব্যাটারি

  • Redmi Note 14: 50 MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 16 MP সেলফি ক্যামেরা।
  • Redmi Note 14 Pro: 50 MP Sony LYT-600 সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটআপ।
  • Redmi Note 14 Pro+: 50 MP পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা এবং 20 MP সেলফি ক্যামেরা।

ব্যাটারির দিক থেকেও এই সিরিজ শক্তিশালী। বেস মডেলে 5,110 mAh ব্যাটারি এবং 45 Watt ফাস্ট চার্জিং, Pro মডেলে 5,500 mAh ব্যাটারি, আর Pro+ মডেলে 6,200 mAh ব্যাটারি ও 90 W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

এখন সকলের নজর এই লঞ্চের দিকে—দেখা যাক, Redmi এই নতুন সিরিজ দিয়ে কতটা সাড়া ফেলতে পারে।

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের