বাজারে আসার আগেই Redmi Note 14 নিয়ে উন্মাদনা তুঙ্গে, থাকছে সুপার ক্যামেরা এবং সুপার AI

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনপ্রেমীদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে আগামী ৯ ডিসেম্বর। কারণ, ওই দিনই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Redmi Note 14 সিরিজ। নতুন এই সিরিজের মূল আকর্ষণ হবে ‘সুপার ক্যামেরা এবং সুপার AI’। ইতিমধ্যেই চিনের বাজারে আত্মপ্রকাশ করার পরে নয়া ফোন বিশ্ব বাজারে আসার অপেক্ষায়।

স্মার্টফোন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট: Redmi Note 14, Redmi Note 14 Pro, এবং Redmi Note 14 Pro Plus। ভারতীয় গ্রাহকদের মধ্যে এই মডেলগুলোর সম্ভাব্য দাম এবং ফিচার নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সম্প্রতি জনপ্রিয় এক টিপস্টার এই ফোনগুলোর দাম সম্পর্কিত তথ্য ফাঁস করেছেন।

Redmi Note 14: সম্ভাব্য দাম ও ফিচার

Redmi Note 14-এর বেস মডেলের দাম হতে পারে 21,999 থেকে। 8 GB RAM + 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির সম্ভাব্য দাম 22,999 এবং 8 GB/256 GB টপ-এন্ড মডেলের দাম হতে পারে 24,999। এই ফোনে 6টি AI ফিচার এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকবে বলে জানা যাচ্ছে।

Redmi Note 14 Pro: দাম এবং বিশেষ বৈশিষ্ট্য

Pro মডেলটির প্রাথমিক দাম 28,999 থেকে শুরু হতে পারে। 8 GB/256 GB ভ্যারিয়েন্ট-এর জন্য গ্রাহকদের গুনতে হতে পারে 30,999। এই মডেলটি ভারতের জন্য IP68 রেটিং পাবে, যা আন্তর্জাতিক মডেলের তুলনায় সামান্য কম হলেও যথেষ্ট টেকসই। ফিচারের দিক থেকে এই ফোনে 12টি AI ফিচার থাকবে বলে খবর।

Redmi Note 14 Pro Plus: প্রিমিয়াম মডেলের চমক

সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Redmi Note 14 Pro Plus। এর বেস মডেলের দাম শুরু হবে 34,999 থেকে। 8 GB/128 GB ভ্যারিয়েন্টের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া 8 GB/256 GB মডেলের দাম হতে পারে 36,999 এবং 12 GB/512 GB ভ্যারিয়েন্টের দাম হতে পারে 39,999। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই মডেলে 20 টিরও বেশি AI ফিচার থাকবে। এর মধ্যে AI কল ট্রান্সলেশন, AI সাবটাইটেল-এর মতো আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।

Redmi Note 14 সিরিজের সঠিক দাম এবং ফিচার সম্পর্কে জানতে হলে অপেক্ষা করতে হবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

ছয় বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন পিন্স হ্যারি ও মেগান

‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি