পরপর তিনদিন শেয়ার বাজারে পতন, সেনসেক্স পড়ল ২৮৭ পয়েন্ট

সেপ্টেম্বরের শুরু থেকেই ভারতীয় শেয়ার বাজার তেজি ছিল। কিন্তু চলতি মাসের শেষের দিকে এসে পতন শুরু হয়েছে। পরপর তিনদিন ভারতীয় শেয়ার বাজারে হতাশার চিত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বরের শুরু থেকেই ভারতীয় শেয়ার বাজার তেজি ছিল। কিন্তু চলতি মাসের শেষের দিকে এসে পতন শুরু হয়েছে। পরপর তিনদিন ভারতীয় শেয়ার বাজারে হতাশার চিত্র। বৃহস্পতিবারও বিএসই সেনসেক্স ২৮৭ পয়েন্ট পড়ে থামল ৫৯,১২৬ পয়েন্টে। অপরদিকে এনএসই নিফটি ৯৩ পয়েন্ট পড়ে থামল ১৭,৬১৮ পয়েন্টে। বিশেষজ্ঞদের দাবি, ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি এবং স্টিলের শেয়ারে পতনের কারণেই শেয়ার বাজারে ধস নেমেছে।

বৃহস্পতিবার দুপুরে সর্বোচ্চ ৩৯৪ পয়েন্ট পতন হয়েছিল সেনসেক্সে। সেই সময় সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৫৯,০১৯ পয়েন্টে। তবে সেপ্টেম্বর সিরিজে সেনসেক্স ৫.৬৮ শতাংশ এবং নিফটি 50 সূচক ৫.৮৯ শতাংশ বেড়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভূক্ত ১৫টি সেক্টরের মধ্যে ১০টির শেয়ার প্রায় ১ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। নিফটি মেটাল, আইটি, মিডিয়া, প্রাইভেট ব্যাঙ্ক, অটো এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস সূচকগুলিও ০.৪ থেকে ১ শতাংশের মধ্যে পতন হয়েছে। অন্যদিকে রিয়েলিটি এস্টেড, সরকারি ব্যাঙ্ক, ফার্মা, কনজিউমার ডিউরেবলস এবং হেলথ কেয়ার সংস্থাগুলির ইনডেক্স সূচক বৃদ্ধি পেয়ে শেষ হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.৪২ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৭৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মিড এবং স্মল-ক্যাপ শেয়ারগুলি তাদের বৃহত্তর সহকর্মীদের চেয়ে ভাল করেছে। বৃহস্পতিবার নিফটি -তে পাওয়ার গ্রীডের শেয়ারে সবচেয়ে বড় ধাক্কা পেয়েছে। এছাড়া এশিয়ান পেইন্টস, শ্রী সিমেন্ট, অ্য়াক্সিস ব্যাঙ্ক, ইচেয়ার মোটরস, হিরো মোটোকর্প, ইন্ডিয়ান অয়েল, জেএসডব্লু স্টিল, বাজাজ অটো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার ১.৫ থেকে ২.২ শতাংশ পতন হয়েছে। অপরদিকে, বিএসই সেনসেক্সে সার্বিকভাবে বাজার ইতিবাচক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ সেনসেক্সে ১,৮৪৫টি শেয়ার লাভ করেছে এবং ১,৪৩০টি লোকসানে।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে