Stock Market: লক্ষ্মীবারে ৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

ছোট বিনিয়োগকারীদের অনেকে কার্যত পথে বসেছেন। এ নিয়ে টানা পাঁচদিন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ‘বুরা’ দিন যেন কিছুতেই শেষ হচ্ছে না। লক্ষ্মীবার হিসেবে পরিচিত বৃহস্পতিবার বড়সড় ধস নামল শেয়ারবাজারে। আর সেই ধসের ফলে অন্তত ৫ লক্ষ কোটি টাকা খুঁইয়েছেন বিনিয়োগকারীরা। ছোট বিনিয়োগকারীদের অনেকে কার্যত পথে বসেছেন। এ নিয়ে টানা পাঁচদিন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনে ১১৫৮ দশমিক শূন্য ৮ সূচক খুঁইয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫২,৯৩০ দশমিক ৩১ পয়েন্টে। আর নিফটি খুঁইয়েছে ৩৫৯ দশমিক ১০ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৮ পয়েন্টে।

গত বুধবার থেকে শেয়ারবাজারে ধস নামা শুরু হয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার সামান্য ঘুরে দাঁড়িয়েছিল বাজার। কিন্তু বুধবার যে ক্ষতির মুখে পড়েছে তা পুষিয়ে নিতে পারেনি। শুক্রবার ফের রক্তক্ষরণ হয়েছিল। চলতি সপ্তাহের প্রথম তিনদিনেও কয়েক লক্ষ কোটি টাকা হারাতে হয়েছিল বিনিয়োগকারীদের। ফলে অনেকেই আশায় ছিলেন, লক্ষ্মীবারে ঘুরে দাঁড়াতে পারে বাজার। কিন্তু হতাশ হতে হয়েছে তাদের। সকালে বাজার খুলতেই হু-হু করে নামতে থাকে বিভিন্ন সংস্থার শেয়ার দর। এক সময়ে সেনসেক্স ১৪০০ পয়েন্ট নেমেছিল। কিন্তু শেষ বেলায় কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু বিশাল পতন এড়াতে পারেনি। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে দাঁরায় যে সেনসেক্সের প্রথম ত্রিশটি সংস্থার মধ্যে শুধুমাত্র বরাতজোরে গ্রিন জোনে থাকতে পেরেছে উইপ্রো ও এইচসিএল টেক। বাকি ২৮টি সংস্থাই রেড জোনে নেমে গিয়েছে।

গত মাস খানেক ধরে শেয়ারবাজারের হাল কতটা শোচনীয় তা পরিসংখ্যানেই স্পষ্ট। এক মাসে প্রায় সাড়ে পাঁচ হাজার সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটির ১০ শতাংশ পতন ঘটেছে। আমেরিকায় মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়া, টাকার তুলনায় ডলারের দাম বেড়ে যাওয়ার কারণেই ভারতীয় শেয়ারবাজারে লাগাতার রক্তক্ষরণ চলছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই