ফের ধাক্কা, টানা চারদিন ধরে নিম্নমুখী শেয়ারবাজার

বুধবার আরও ২১৫ পয়েন্ট খোয়াল সেনসেক্স (Sensex)।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India)  রেপো (Repo Rate) রেট বাড়ানোর দিনেও পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার (Stock Market)। বুধবার আরও ২১৫ পয়েন্ট খোয়াল সেনসেক্স (Sensex)। সেই সঙ্গে ৫৪ হাজারের ঘরে নেমে গেল। নিফটি (Nifty) হারিয়েছে ৬০ পয়েন্ট। ফলে ১৬,৪০০-এর ঘরের নিচে নেমে এসেছে। এ নিয়ে টানা চারদিন পতনের সাক্ষী থাকলেন বিনিয়োগকারীরা (Investor)। কয়েক লক্ষ কোটি টাকা খোয়ালেন। কবে বাজারের অস্থিরতা দূর হবে, তা নিয়ে স্পষ্ট করে কোনও অভিমত দিতে পারেননি বাজার বিশেষজ্ঞরা।

সপ্তাহের প্রথম দু’দিন শেয়ারবাজার নিম্নমুখী হওয়ায় এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কের এমপিসি’র বৈঠকের দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে কম সূচক নিয়েই শুরু হয়েছিল সেনসেক্সের পথচলা। সকাল এগারোটার আগে বাজার আচমকাই চাঙা হয়ে উঠেছিল। ফলে বিনিয়োগকারীরাও মনে অনেকটা জোর পেয়েছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর ঘোষণা করার পরেও তেমন ধাক্কা খায়নি বাজার। কিন্তু শেষ বেলায় আচমকাই নিম্নমুখী হয়ে ৫৫ হাজারের গণ্ডির নিচে নেমে যায় সেনসেক্স। শেষ পর্যন্ত ২১৪ দশমিক ৮৫ পয়েন্ট খুঁইয়ে ৫৪ হাজার ৮৯২ দশমিক ৪৯ সূচকে বন্ধ হয় সেনসেক্স। ৬০ দশমিক ১০ সূচক হারিয়ে ১৬ হাজার ৩৫৬ দশমিক ২৫ পয়েন্টে বন্ধ হয় নিফটি।

এদিন শেয়ারবাজারে রক্তক্ষরণের মধ্যেও লাভের মুখ দেখেছেন টাটা স্টিলের শেয়ারহোল্ডাররা। সংস্থার শেয়ার দর বেড়েছে ১৮ টাকা ২৫ পয়সা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ ফাইন্যান্স, টাইটান, টিসিএস, মারুতি, বাজাজ ফিনসার্ভ, উইপ্রো, ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরির শেয়ারহোল্ডাররাও লাভের মুখ দেখাছেন। আর অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এশিয়ান পেন্টসের শেয়ারহোল্ডাররা কার্যত পথে বসেছেন।  

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক