ফের ধাক্কা খেল শেয়ার বাজার, সাড়ে ৫৫ হাজারের নিচে সেনসেক্স

দু’দিনে প্রায় ৫৪৫ পয়েন্ট খোয়াল সেনসেক্স (Sensex)। ফলে ফের বিনিয়োগকারীদের (Investor) চোখেমুখে দুঃশ্চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জিডিপি (GDP) ঘোষণার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙা করার চেষ্টা কাজে এল না। মঙ্গলবারের পরে বুধবারও নিম্নমুখী শেয়ারবাজার (Stock Market)। এদিন ১৮৫ পয়েন্ট খুঁইয়ে সাড়ে ৫৫ হাজারের নিচে নেমেছে সেনসেক্স (Sensex)। আর প্রায় ৬২ পয়েন্ট খুঁইয়েছে নিফটি (Nifty)। দু’দিনে প্রায় ৫৪৫ পয়েন্ট খোয়াল সেনসেক্স (Sensex)। ফলে ফের বিনিয়োগকারীদের (Investor) চোখেমুখে দুঃশ্চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।

সোমবার সপ্তাহের প্রথম দিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু দ্বিতীয় দিন মঙ্গলবার আচমকাই মুখ থুবড়ে পড়ে বাজার। ৩৫৯ দশমিক ৩৩ পয়েন্ট খুঁইয়ে ৫৫ হাজার ৫৬৬ দশমিক ৪১ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর ৭৬ দশমিক ৮৫ পয়েন্ট খুঁইয়ে নিফটি বন্ধ হয়েছিল ১৬ হাজার ৫৮৪ দশমিক ৫৫ পয়েন্টে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যেহেতু বিকেলের দিকে জিডিপি ঘোষণা করা হবে, তাই খুব সাবধানতা অবলম্বন করেছেন বিনিয়োগকারীরা।

কিন্তু বুধবার আগের দিনের চেয়ে প্রায় ১০০ সূচক কম নিয়েই শুরু হয়েছিল বাজার। তার পরে ঢিমেতালেই চলছিল কয়েক ঘন্টা। দুপুরের পরে আচমকাই হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স। এক সময়ে ৫৫ হাজারের গণ্ডির নিচে যাওয়ারও আশঙ্কা দেখা গিয়েছিল। যদিও শেষ বেলায় সেই ধাক্কা অনেকটা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছে। তবে পতন এড়াতে পারেনি সেনসেক্স ও নিফটি। মূলত তথ্যপ্রযুক্তি ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ার দর নিম্নমুখী হওয়ার কারণেই আগের দিনের চেয়ে সেনসেক্স কমেছে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। বাজার বন্ধের সময় ১৮৫.২৪ পয়েন্ট হারিয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫,৩৮১ দশমিক ১৭ সূচকে। আর ৬১ দশমিক ৮০ সূচক কমে নিফটি দাঁড়িয়েছে ১৬,৫২২ দশমিক ৭৫ পয়েন্টে।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের