ফের সূচকপতন, চিন্তায় লগ্নিকারীরা

সেনসেক্স ৪৩৫.২৪ পয়েন্ট পড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  দালালস্ট্রিট মঙ্গলবার সাক্ষী রইল সূচক পতনের। সেনসেক্স ৪৩৫.২৪ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৬০,১৭৬.৫০ পয়েন্টে। নিফটির সূচক ৯৬ পয়েন্ট পড়ে বন্ধ হয় ১৭,৯৫৭.৪০ পয়েন্টে।

এদিন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, বাজাজ ফিনান্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক মাহিন্দ্রার শেয়ারের পতন ঘটে। লাভের মুখ দেখেছে আদানি পোর্টস, এনটিপিসি, টাটা মোটর্স, পাওয়ার গ্রিড কর্পোরেশন, টাটা কনজিউমার প্রোডাক্টস।

বাজার বিশেষজ্ঞদের মতে, রুশ-ইউক্রেন সংঘাতের জেরে শেয়ার বাজারে চলছে অস্থিরতা। দালাল স্ট্রিটের পাশাপাশি অন্যান্য দেশের শেয়ারবাজারেও এই সংঘাতের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তবে স্বস্তির বিষয়, সোনার দাম গত চারদিন ধরে এক রয়েছে। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম মঙ্গলবার ছিল ৪৭,৮০০ টাকা।

এদিকে ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিবৃতিতে বলেছে, বিগত বছরের মার্চের তুলনায় চলতি বছর মার্চে চার চাকার গাড়ি বিক্রি অনেকটাই হ্রাস পেয়েছে। হ্রাস ৪.৮৭ শতাংশ (২,৭১,৩৫৮টি গাড়ি বিক্রি হয়েছে)। গত বছর মার্চে বিক্রি হয়েছিল ২,৮৫, ২৪০টি গাড়ি।

সংগঠনের সভাপতি ভিনকেশ গুলাটি বলেন, ‘বাজারে চাহিদা থাকলেও  রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে সেমিকন্ডাক্টর সাপ্লাই বিঘ্নিত হচ্ছে, যা পরোক্ষভাবে উৎপাদনে প্রভাব ফেলছে। চিনে দীর্ঘ সময় লকডাউনের প্রভাবও পড়েছে গাড়ি বাজারে। তবে আগের থেকে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে বাজারের চাহিদা অনুযায়ী গাড়ি সরবরাহ করতে পারব।’ চার চাকার পাশাপাশি দু চাকার গাড়ি বিক্রিও তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন আবারও মূল্যবৃদ্ধি জ্বালানির, ১৫ দিনে এই নিয়ে ১৩ বার

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের