শেয়ারবাজারে ফের ধস, ৫৩ হাজারের ঘরে নামল সেনসেক্স

এ নিয়ে চলতি সপ্তাহের তিনদিনই পতনের মুখ দেখল শেয়ারবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আশঙ্কাই সত্যি হল। বুধবারও ধস নামল শেয়ারবাজারে। আগের দিনের চেয়ে ৩০০ পয়েন্ট খুঁইয়ে ৫৩ হাজারের ঘরে নেমে গেল সেনসেক্স। পতন ঘটেছে নিফটিরও। এদিন ৯১ পয়েন্ট হারিয়েছে। যদিও কোনও ক্রমে ১৬ হাজারের ঘরে থাকতে পেরেছে। এ নিয়ে চলতি সপ্তাহের তিনদিনই পতনের মুখ দেখল শেয়ারবাজার। আর লাগাতার পতনের ফলে কার্যত বিনিয়োগকারীদের রাতের ঘুম উবেছে। কবে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে, তা নিয়ে আগাম পূর্বাভাস দিতে পারছেন না বাজার বিশেষজ্ঞরাও।

যদিও এদিন সকালে বাজার খোলার সময়ে বিন্দুমাত্র বোঝা যায়নি দিন শেষে বিনিয়োগকারীদের মুখের হাসি উধাও হবে। আগের দিন ৫৪ হাজার ৫২ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন ৫৪ হাজার ২৫৪ সূচক নিয়ে শুরু হয়েছিল পথচলা। কিন্তু ঘন্টা তিনেক যেতে না যেতেই ইউটার্ন নিয়ে নিম্নমুখী হয় সেনসেক্স। এক সময়ে ৫৩ হাজার ৭২৩ সূচকে নেমে যায় সেনসেক্স। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন বিনিয়োগকারীরা। পরে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু পতন এড়াতে পারেনি। তথ্যপ্রযুক্তি, আবাসন শিল্প সহ একাধিক ক্ষেত্রের শেয়ার লোকসানের মুখ দেখেছে।

শেষ পর্যন্ত ৩০৩ দশমিক ৩৫ সূচক হারিয়ে ৫৩ হাজার ৭৪৯ দশমিক ২৬ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর ৯৯ দশমিক ৩৫ সূচক হারিয়ে ১৬ হাজার ২৫ দশমিক ৮০ পয়েন্টে বন্ধ হয় নিফটি। পতনের মধ্যেও এদিন অবশ্য লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি। এদিন সংস্থার শেয়ার মূল্য বেড়েছে পাঁচ টাকা ৭৫ পয়সা। আর ব্যাপক লোকসানের মুখে পড়েছে এশিয়ান পেন্টস। সংস্থার শেয়ার দর কমেছে ২৪৮ টাকা ৮০ পয়সা।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের