আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অব্যাহত সূচক পতন, চিন্তায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচক পতনের মধ্য দিয়েই মঙ্গলবার শুরু হল বাজার কেনা-বেচা।  বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক পড়ে ৩৫০ পয়েন্ট দাঁড়ায় ৫৮.৬০৬ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। সোমবার বাজার বন্ধের সময় ৪৮৩ পয়েন্ট (০.৮১ শতাংশ) বেড়ে বন্ধ হয় ৫৮, ৯৬৫ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১০৯ পয়েন্ট বেড়ে থামে ১৭, ৬৭৫ পয়েন্টে। আর মঙ্গলবার বাজার খোলার সময় নিফটির সূচক ১০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭, ৫৬৭ পয়েন্ট। এদিন যে সব সংস্থার শেয়ার ক্ষতির মুখ দেখেছে, তার মধ্যে রয়েছে হিন্ডালকো। সংস্থার শেয়ারের দাম ৩.০৬ শতাংশ কমে যায়। ক্ষতির মুখ দেখেছে টাটা স্টিল, উইপ্রো, এল অ্যান্ড টি, বাজাজ ফাইনান্স, টেক মাহিন্দ্রা এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের শেয়ার।

সূচক পতনের পাশাপাশি বিটকয়েনের দামও এক ধাক্কায় অনেকটাই পড়েছে। অন্যান্য মুদ্রারও দামও ডলারের তুলনায় অনেকটা কমে যায়। এক্সআরপি-য়ের পতন হয় পাঁচ শতাংশ। টেরার দাম পড়ে যায় পাঁচ শতাংশের বেশি। সোলানা দাম পড়ে আট শতাংশের ওপরে।

তবে এত কিছুর মধ্যে স্বস্তির খবর, নতুন করে পেট্রোল বা ডিজেলের দাম বাড়েনি। মুম্বইতে মঙ্গলবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১২০.৫১ টাকা। ডিজেলের দাম ১০৪.৭৭ টাকা। অন্যদিকে, দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০৫.৪১ টাকা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম ৯৬.৬৭ টাকা। কলকাতায় মঙ্গলবার লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫.০৮ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। চেন্নাইতে মঙ্গলবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১১০.৮৯ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম ছিল লিটার প্রতি ১০৮.৯৮ টাকা।

আরও পড়ুন মুম্বইতে মহার্ঘ জ্বালানি, দ্বিতীয়স্থানে দিল্লি

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ