যুদ্ধের মাঝেই কিছুটা স্বস্তি শেয়ার বাজারে! শুক্রতে উর্দ্ধমুখি সূচক

ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ২৯৭ পয়েন্ট বেড়ে ১৬৫১৫ স্তরে খুলেছে। বাজার খোলার পর সূচকে ধারাবাহিকভাবে আজ চাঙ্গাভাব দেখা যাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাশিয়ার তরফে ইউক্রেনে(Ukraine) হামলা চালাতেই গোটা বিশ্ব বাজারে পতন শুরু হয়। হু হু করে নামতে থাকে সূচক। এশিয়া বাজারেও জোর ধাক্কা লাগে। লাল রেখার নীচে নেমে যায় সূচক। রক্তক্ষরণ হয় ভারতের শেয়ার বাজারেও(Share market)। দালাল স্ট্রিটে সবার চিন্তার ভাঁজ দেখা যায় কপালে। সেই রক্তক্ষরণ সামলে কিছুটা সুস্থ শেয়ার বাজার(Share market)। শুক্রবার সকালেই বাজার খুলতেই একধাক্কায় কিছুটা বেড়েছে সূচক। গতকাল স্টক মার্কেট প্রায় ২৮০০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল। নিফটি পড়েছিল ৮৪২ পয়েন্ট। আজ অর্থাৎ শুক্রবার তা ঘুরে দাঁড়িয়েছে, যার ফলে চাঙ্গা বাজার।

শুক্রবার সকালেই বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক ৮৭৬ পয়েন্ট বেড়ে ৫৫৩২১ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ২৯৭ পয়েন্ট বেড়ে ১৬৫১৫ স্তরে খুলেছে। বাজার খোলার পর সূচকে ধারাবাহিকভাবে আজ চাঙ্গাভাব দেখা যাচ্ছে। দুপুর ১১.৩০ নাগাদ সূচক পয়েন্ট রয়েছে ৫৬,০২০ পয়েন্টে। গতকাল লাল রেখার নীচে থাকা শেয়ার গুলি ধীরে ধীরে উঠছে। গত বৃহস্পতিবার বাজার খোলার সময় দালাল স্ট্রিটের সূচক (Sensex) এক ধাক্কায় প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে যায়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ।

বিশ্বকে চমকে দিয়ে ইউক্রেনের(Ukraine) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া(Russia)। বোমা আর গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। ইউক্রেনের(Ukraine) অন্যান্য প্রান্তেও পুরোদস্তুর সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ