আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সূচকের ঘোড়ার লাফ, উর্ধ্বমুখী নিফটিও

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সোমবার, সপ্তাহের প্রথম কেনা-বেচার দিন একলাফে সূচক অনেকটাই উঠল। এদিন বাজার খুলতেই বম্বে স্টক এক্সেচেঞ্জের শেয়ার সূচক এক লাফে ২০০ পয়েন্টের ওপরে উঠে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক   ২২৮ পয়েন্ট (০.৪২ শতাংশ) উঠে  দাঁড়ায় ৫৪, ৫৫৫ পয়েন্টে।  অন্যদিকে নিফটির সূচক ৫৫ পয়েন্টে বেড়ে দাঁড়ায় (০.৩৪ শতাংশ) বেড়ে দাঁড়ায় ১৬, ৩২২ পয়েন্টে।

এই  খবর লেখা পর্যন্ত বাজার খোলার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি লাভের মুখ দেখেছে মারুতি। তাদের প্রতিটি শেয়ারের দাম  ৩.৮৫ শতাংশ বেড়ে দাঁড়ায়  ৭. ৮৭৮.৬০ টা। লাভের মুখ দেখেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিরো মোটর কর্পোরেশন, টাটা মোটর্স, এনটিপিসিপিও।

গত কয়েকদিন ধরে শেয়ার বাজার ছিল মন্দা। ১২ মে দালাল স্ট্রিট সাক্ষী ছিল রক্তক্ষরণের। ওই দিন  বাজার খোলার সঙ্গে সঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পড়ে যায় ৮০০ পয়েন্ট। নিফটির সূচক পরে ২০০ পয়েন্ট। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক আটশো পয়েন্ট পড়ে থামে ৫৩, ২৫০ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ২০০ পয়েন্ট নীচে নেমে থামে ১৬ হাজার পয়েন্টে। একদিনে বাজার থেকে গায়েব হয় লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীর কার্যত মাথায় হাত দিয়ে বসে। তার আগের দিনও শেয়ার বাজার ছিল মন্দা। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার সূচক একলাফে অনেকটা ওঠায় স্বস্তিতে বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সোমবার গোটা দিন বাজার চাঙ্গাই থাকবে। সূচক কত পয়েন্ট গিয়ে বন্ধ হয়, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন শেয়ার বাজারে রক্তক্ষরণ, হু হু করে পড়ল সূচক

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ