ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬৭ হাজারের মাইলফলক ছাড়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজার যেন অশ্বমেধের ঘোড়া। ছুটছে তো ছুটছেই। বুধবার ফের ঊর্ধ্বগতিতে ছুটে ৬৭ হাজারের মাইলফলক পেরিয়ে গেল সেনসেক্স। দিনের শেষে ৩০২.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৭,০৯৭.৪৪ পয়েন্টে থামল সেনসেক্স।আর  ৯৬.৯০ সূচক বৃদ্ধি পেয়ে ১৯,৮৪৬.১৫ পয়েন্টে থেমেছে নিফটি। বাজার বন্ধের পরে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরেছেন বিনিয়োগকারীরা।

গতকাল মঙ্গলবারই প্রথমবারের মতো ৬৭ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল সেনসেক্স। যদিও বাজার বন্ধের সময়ে সেনসেক্সের সূচক কমে দাঁড়িয়েছিল ৬৬,৭৯৫.১৪ পয়েন্ট। ফলে এদিন সকাল থেকেই শেয়ারবাজারের উপরে শ্যেন নজর রেখেছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে বাড়তি পয়েন্ট নিয়েই শুরু হয়েছিল লেনদেন। তার পরে দিনভর ওঠাপড়ার টানাপোড়েন চলল। শুরুতে ঊর্ধ্বগতিতে দৌড় শুরু করলেই ঘন্টা দুয়েকের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। ফের বারোটার পরে ঘুরে দাঁড়াতে শুরু করে। বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরিয়ে এনে ফের ছুটতে শুরু করে। তিনটের পরে ফের ৬৭ হাজারের গণ্ডি ছাড়ানোর পরে নিচে নামেনি সেনসেক্স। বুধবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৭,১৭১.৩৮ পয়েন্ট। সর্বনিম্ন ৬৬,৭০৩.৬১ পয়েন্ট।

বাজারে একদিনে লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত এনটিপিসির শেয়ার। সংস্থার শেয়ার দর একদিনেই ৩ শতাংশের বেশি বেড়েছে। যা গত ১৫ বছরের মধ্যে রেকর্ড। বাজাজ ফিনান্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারদরও ছিল ঊর্ধ্বমুখী। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারমূল্যও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারদরও ছিল তেজী। কমপক্ষে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে শেয়ারমূল্য। তবে তথ্য-প্রযুক্তি ও গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলি ধাক্কা খেয়েছে।

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক