এবার এক চার্জেই পৌঁছে যাবেন পুরী, এসে গেল মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি 

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকি সম্প্রতি দেশীয় বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক SUV  e Vitara-র  হাজির করেছে। 49kWh ও 61kWh—এই দুটি ব্যাটারি বিকল্প নিয়ে এই গাড়িটি বাজারে এসেছে। যার মধ্যে বড় ব্যাটারি প্যাক ভ্যারিয়েন্টটি সিঙ্গেল চার্জে যেতে পারবে ৫৪৩ কিলোমিটার, যা এই আর্থিক সাশ্রয়ের বাজারে নিঃসন্দেহে এই গাড়িটির বৈদ্যুতিক যাত্রাকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলবে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, শিগগিরই e Vitara-এর বুকিং শুরু হবে। ২০২৬ সালের শুরুর দিকেই দেশ জুড়ে গাড়িটির বিক্রি শুরু হয়ে যাবে। সংস্থাটি শুধু বিক্রি নয়, গ্রাহকদের সুবিধার জন্য দিচ্ছে Subscription Model ও Battery-as-a-Service (BaaS)—যার মাধ্যমে ব্যবহারকারী আরও সাশ্রয়ীভাবে e Vitara চালাতে পারবেন।

চার্জিং অবকাঠামো: ভারতের সবচেয়ে বড় ফাস্ট চার্জিং নেটওয়ার্ক

ইলেকট্রিক গাড়ির সফলতার অন্যতম চাবিকাঠি হল চার্জিং সুবিধা। এই দিকটি মাথায় রেখে মারুতি সুজুকি ইতিমধ্যেই ১,১০০টিরও বেশি শহরে ২,০০০টিরও বেশি ফাস্ট চার্জিং পয়েন্ট স্থাপন করেছে। এর পাশাপাশি সংস্থাটি ১৩টি চার্জিং অপারেটরের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ চার্জিং পয়েন্ট স্থাপনের লক্ষ্যে এগোচ্ছে । সংস্থার দাবি অনুযায়ী, এখন গড়ে প্রতি ৫-১০ কিলোমিটারে একটি চার্জার পাওয়া যাবে—যা ‘e For Me’ অ্যাপের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যায়। এছাড়াও ১৫০০টির বেশি EV-ready ওয়ার্কশপ ও ডোরস্টেপ সার্ভিস ব্যবস্থাও তৈরি করেছে।

নিরাপত্তা: ৫-তারকা রেটিং

সম্প্রতি মারুতি e Vitara নিরাপত্তার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ইউরো NCAP পরীক্ষায় এই SUV-টি ৫-তারকা রেটিং পাওয়ার পর এবার ভারতের Bharat NCAP-এও AOP ও COP উভয় ক্ষেত্রেই ৫-তারকা রেটিং অর্জন করেছে ।

সংস্থার তরফে প্রাপ্ত তথ্যানুসারে জানা গিয়েছে, ৭টি এয়ারব্যাগ, Level-2 ADAS, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, TPMS, এবং ISOFIX—এসব আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য e Vitara-কে তার শ্রেণির মধ্যে অন্যতম নিরাপদ গাড়িতে পরিণত করেছে। শিশু যাত্রীর নিরাপত্তার ক্ষেত্রেও ১৮ মাস এবং ৩ বছরের উভয় ডামি পরীক্ষায় পূর্ণ নম্বর অর্জন করেছে।

প্রতিদ্বন্দ্বী BE 6-এর সাথে তুলনায়

e Vitara-র প্রধান প্রতিদ্বন্দ্বী Mahindra BE 6-ও ৫-তারকা রেটিং পেলেও প্রাপ্ত বয়স্ক সুরক্ষা ও শিশু সুরক্ষার ক্ষেত্রে BE 6 সামান্য এগিয়ে। তবে নিরাপত্তা, রেঞ্জ, চার্জিং নেটওয়ার্ক এবং সাশ্রয়ী মূল্যের দিক দিয়ে ভারতের মধ্যবিত্ত গ্রাহকদের কাছে e Vitara একটি শক্তিশালী ও বাস্তবসম্মত পছন্দ হয়ে উঠতে পারে বলে আশা করা যায়।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী