এই মুহূর্তে

ইনবক্সে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা দিচ্ছে না টিকটক, কেন এই সিদ্ধান্ত?

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে, তখন বেশিরভাগ মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু এই প্রবণতার ঠিক উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ব্যবহারকারীদের সরাসরি পাঠানো বার্তায় এই বিশেষ সুরক্ষা প্রযুক্তি যুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো অ্যাপ যেখানে শক্তিশালী এনক্রিপশনের মাধ্যমে বার্তার গোপনীয়তা নিশ্চিত করে, সেখানে টিকটক বলছে তাদের অ্যাপের ডিরেক্ট মেসেজে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ চালু করা হবে না। সংস্থার মতে, এই প্রযুক্তি ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন: আইফোনের দামে বাজারে এল অ্যাপলের ‘ম্যাকবুক নিও’, সাধ্যের মধ্যেই এবার প্রিমিয়াম অভিজ্ঞতা

টিকটক জানিয়েছে, লন্ডনে আয়োজিত একটি নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে তারা বিষয়টি ব্যাখ্যা করেছে। তাদের দাবি, যদি ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ চালু করা হয়, তবে প্রয়োজনে নিরাপত্তা দল বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহজনক কার্যকলাপের ক্ষেত্রে ব্যবহারকারীদের বার্তা দেখতে পারবে না। সূত্রের খবর, বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি বিষয়টিকে একটি সচেতন ও পরিকল্পিত সিদ্ধান্ত হিসেবেই তুলে ধরেছে। বিশেষ করে অল্পবয়সি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা এই নীতি অনুসরণ করছে বলে দাবি করেছে টিকটক।

সাধারণভাবে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যবস্থায় কেবল বার্তা প্রেরক ও প্রাপকই সেই বার্তা পড়তে পারেন। অন্য কেউ এমনকি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষও সেই বার্তায় প্রবেশ করতে পারে না। উল্লেখ্য, টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স চীনে অবস্থিত হলেও সেখানে সাধারণত টিকটক ব্যবহৃত হয় না।

তবে এই সিদ্ধান্তে মূল কোম্পানির কোনও প্রভাব রয়েছে কি না, সে বিষয়ে টিকটক স্পষ্টভাবে কিছু জানায়নি। সংস্থার বক্তব্য, তাদের অ্যাপের মাধ্যমে পাঠানো বার্তাগুলো এখনও সাধারণ এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে। তবে কোনও ব্যবহারকারী যদি ক্ষতিকর আচরণের অভিযোগ করেন বা কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট অনুরোধ আসে, তখনই কেবল অনুমোদিত কর্মীরা সেই বার্তাগুলো দেখতে পারেন। অন্যদিকে, যারা ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সমর্থিত নিরাপদ মেসেজিং ব্যবহার করতে চান, তাদের জন্য বাজারে আরও অনেক বিকল্প রয়েছে। যেমন-অ্যাপলের আইমেসেজ, গুগল মেসেজেস, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যাল।

এই কারণে বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণ ব্যক্তিগত ও নিরাপদ বার্তা আদান প্রদানের জন্য টিকটককে আদর্শ প্ল্যাটফর্ম বলা যায় না। এদিকে আমেরিকায় টিকটকের কার্যক্রম সম্পর্কেও কিছু পরিবর্তন হয়েছে। মার্কিন ব্যাবসাকে আলাদা করার লক্ষ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষর করা হয়েছে,যার ফলে তৈরি হয়েছে ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার’। ওরাকলসহ চিনের বাইরের কয়েকজন বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ শেয়ারের মালিক, আর বাইটড্যান্সের হাতে রয়েছে প্রায় ১৯.৯ শতাংশ শেয়ার। এই নতুন সংস্থাটিই এখন আমেরিকা কন্টেন্ট মডারেশন পরিচালনা করবে এবং মার্কিন ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করে টিকটকের অ্যালগরিদমকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নেবে।

Published by:

Share Link:

More Releted News:

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

যুদ্ধের আবহেও শেয়ার বাজার খুলতে বিরাট লাফ সেনসেক্সে, মুখে হাসি বিনিয়োগকারীদের

ভ্যাপসা গরমে মিলবে স্বস্তি, ১.৫ টন এসিতে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে Amazon

পয়লা বৈশাখের আগে স্বস্তি, কলকাতায় সোনা ও রুপোর দামে সামান্য পতন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ