আচমকাই সার্ভার ডাউন, বিশ্ব জুড়ে স্তব্ধ ‘এক্স’ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব জুড়ে স্তব্ধ  হয়েছে এক্স হ্যান্ডেল । বৃহস্পতিবার সকালে আচমকাই  ডাউন হয়ে যায় এক্স সার্ভার। বহু ইউজার রিপোর্ট করেছেন যে  কাজ করা বন্ধ করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ইতিমধ্যেই রিয়েল টাইম ডেটা ট্র্যাক করে অর্থাৎ ডাউনডিটেক্টর তারা জানিয়েছে, টুইটার বর্তমানে ডাউন এবং বহু ইউজার তাই  চালু করতে পারছে না। তাই এক্স হ্যান্ডেল খুললেই ইউজাররা টাইমলাইনে দেখতে পাচ্ছেন ‘Welcome X’ লেখা।

ডাউনডিটেক্টর জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ হাজারেরও বেশি ব্যবহারকারী এক্স ও এক্স প্রো উভয়ের সমস্যার সম্মুখীন হয়েছে। তবে  কিছু ইউজারদের কাছে এক্স  ঠিক মতো কাজ করলেও সিংহভাগ ইউজাররা এক্স  অ্যাক্সেস করতে পারছে না।বর্তমানে “#TwitterDown” হ্যাশট্যাগটি ট্রেন্ডয়ে রয়েছে। সেখানেই নিজেদের এক্স হ্যান্ডেল ডাউন নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন ইউজাররা। এই প্রথম নয় এরআগেও বহুবার ডাউন হয়েছে এক্স সার্ভার।

প্রসঙ্গত,  গত কয়েকমাস আগেই বেশ কিছু ইউজার রিপোর্ট করেন এক্স হ্যান্ডেলের  সার্ভার ডাউন নিয়ে। সেই সময় মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজাররা এই সমস্যায় পড়েছিলেন।  তখন প্ল্যাটফর্মে একাধিক প্রযুক্তিগত ত্রুটি থাকায় এই সমস্যা দেখা গিয়েছে বলে জানিয়েছিল এক্স।অন্যদিকে  এদিনের সমস্যা নিয়ে যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। এক্স নিয়ে  এখনও সমস্যায় ভুগছেন অনেকেই। তবে বারবার কেন সার্ভার ডাউন হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক