ভারতকে গ্লোবাল এক্সপোর্ট হাব বানাতে ৭৫০০ কোটির বিনিয়োগ VIVO-র

ভারতই হবে আগামী দিনে গ্লোবাল এক্সপোর্ট হাব। এই চিন্তাভাবনা রেখেই মোটা অঙ্কের বিনিয়োগ করছে চাইনিজ মোবাইল কোম্পানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতই হবে আগামী দিনে গ্লোবাল এক্সপোর্ট হাব। এই চিন্তাভাবনা রেখেই মোটা অঙ্কের বিনিয়োগ করছে চাইনিজ মোবাইল কোম্পানি। চলতি বছরের বাজেটে মোদি সরকার ঘোষণা করেছে বিদেশী কোম্পানির মোবাইলের ক্ষেত্রে ছাড় রয়েছে, দাম কমানো হয়েছে। তাই ভারতকেই আগামী দিনের ব্যবসার জায়গা বানাতে চাইছে VIVO। এর আগে মেক ইন ইন্ডিয়া’র আওতায় ভারতে সর্ববৃহৎ কোম্পানি বানিয়েছে এমআই ও শিওমি। এবার ভারতেই সবচেয়ে বড় এক্সপোর্ট হাব বানাতে তৎপর VIVO।

জানা গিয়েছে, ৭,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে, যার মধ্যে ২০২৩ সালের মধ্যেই ৩,৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ভারতে মেক ইন ইন্ডিয়া’র আওতায় কোম্পানিটি চার্জার এবং ডিসপ্লের লোকাল আউটসোর্সিং করবে বলেও জানা গিয়েছে। চাইনিজ সংস্থাটি তাদের প্রথম ইন্ডিয়া ইমপ্যাক্ট রিপোর্ট ২০২১ প্রকাশ করেছে, যার অধীনে VIVO জানিয়েছে এই নয়া প্ল্যানটিকে বাস্তবায়িত করার জন্য প্রায় ১.৪ লক্ষ লোককে নিয়োগ করবে। যার সবটাই হবে ভারতের দক্ষ শ্রমিক।

VIVO-পরিকল্পনা করেছে আগামী দিনে কোম্পানিটি প্রতি বছর প্রায় ৬০ মিলিয়ন স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা করছে, যার পরিমাণ বর্তমানে ৫০ মিলিয়ন। অর্থাৎ ১০ মিলিয়ন বেশি ফোন বানানোর চিন্তাভাবনা করছে VIVO। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (IDC) রিপোর্ট অনুযায়ী, ১৫.৬ শতাংশ মার্কেট শেয়ার সহ VIVO- ভারতের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন কোম্পানি। ২৫.৭ শতাংশ মার্কেট শেয়ার অধিগ্রহণ করে VIVO-র থেকে একধাপ এগিয়ে রয়েছে Realme।

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

কোয়েল মল্লিকের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী 

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

মাত্র ২০ টাকার জন্য বৃদ্ধকে মাথায় আঘাত করে খুন, গ্রেফতার অভিযুক্ত

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী