কমছে গ্রাহক, ১১০০০ কর্মী ছাঁটাই করছে ভোডাফোন

ভোডাফোনের সিইও মার্গেরিটা ডেলা ভ্যালে (Margherita Della Valle) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মী ছাঁটাই করতে চলেছে ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন (Vodafone)। গ্রাহক সংখ্যা অনেকটা কমে যাওয়ায় আগামী তিন বছরে সংস্থাটি ১১ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। ভোডাফোনের সিইও মার্গেরিটা ডেলা ভ্যালে (Margherita Della Valle) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোনের সিইও একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়নি। ধারাবাহিকভাবে ব্যবসা বাড়াতে হলে ভোডাফোনকে পরিবর্তন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সংস্থার বৃদ্ধি, গ্রাহক এবং সরলতা আমার অগ্রাধিকার। আমরা আমাদের প্রতিযোগিতা পুনরুদ্ধার করার জন্য জটিলতা বর্জন করে আমাদের সংগঠনকে সরল করব। গ্রাহকরা যে মানসম্পন্ন পরিষেবা আশা করে আমরা তা দেওয়ার জন্য সংস্থানগুলি পুনঃনির্ধারণ করব। ভোডাফোনের ব্যবসার আরও বৃদ্ধি ঘটাব।’

মার্গেরিটা ডেলা ভ্যালে (Margherita Della Valle) জোর দিয়েছেন, ভোডাফোনকে আরও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সংস্থা। ছাঁটাই সংস্থাকে সরল করার পাশাপাশি খরচ কমানোর পরিকল্পনার অংশ বলে জানান তিনি। ভোডাফোনের ইতিহাসে এটি সবচেয়ে বড় ছাঁটাইয়ের পরিকল্পনা বলে জানা গিয়েছে। আগামী তিন বছরে মোট ১১ হাজার কর্মী কাজ হারাতে চলেছেন।

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু