সন্তানের শিক্ষার জন্য পাওয়া যায় করছাড়! জানুন বিস্তারিত

বর্তমান সময়ে শিক্ষার দর উর্ধ্বমুখী। এই একুশ শতকে এসে ভারতে শিক্ষার খরচ অন্তত পকেট ফ্রেন্ডলি নয়। কারণ একদিকে রমরমিয়ে বাড়ছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে শিক্ষার দর উর্ধ্বমুখী। এই একুশ শতকে এসে ভারতে শিক্ষার খরচ অন্তত পকেট ফ্রেন্ডলি নয়। কারণ একদিকে রমরমিয়ে বাড়ছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। অন্যদিকে বহুমুখী শিক্ষার গুরুত্বও বাড়ছে। তাই ছেলেমেয়েদের শিক্ষার জন্য আজকাল বাবা-মায়েদের বিপুল খরচ বাঁচিয়ে রাখতে হয়। এরজন্য বহু অভিভাবকদের মাথায় বিশাল ঋণের বোঝা চেপে যায়। তবে সেই ঋণই তাঁদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারে, কারণ শিক্ষার জন্যও নির্দিষ্ট কয়েকটি কর ছাড়ের ব্যবস্থা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

৮০(সি) ধারায় করছাড়

সন্তানদের পুরো সময়ের শিক্ষার জন্য এই ধারায় বছরে দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। দুই সন্তানের জন্যই এই টাকা কর ছাড় পাওয়া যায়। তবে এই ছাড় এক্সক্লুসিভ ( Exclusive) নয়। কারণ এই ছাড় পাওয়া যায় শুধুমাত্র টিউশন ফি-র উপর। স্কুল, কলেজ অথবা অন্য যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোসময় শিক্ষার জন্য ৮০(সি) ধারায় কর ছাড় পাওয়া যায়। গৃহ ঋণ (Home Loan), পিপিএফ (Public Provident Fund)-এ যেভাবে কর ছাড়ের সুবিধা আছে এই ধারাতেও একই রকম কর ছাড় পাওয়া যায়।

শিক্ষা ঋণের সুদের উপর কর ছাড়

আয়কর আইনের (Income Tax Act) ৮০(ই) ধারায় সন্তানের শিক্ষার জন্য নেওয়া ঋণে কর ছাড়ের ব্যবস্থা আছে। অর্থাৎ, সন্তানের জন্য নেওয়া শিক্ষা ঋণের (Education Loan) সুদের উপর এই ছাড় মিলবে।

বেতনভোগী কর্মচারীদের জন্য বিশেষ অ্যালাওয়েন্স

উপরের দুটি ক্ষেত্র ছাড়াও আরও একটি উপায়ে কর ছাড়ের সুযোগ নেওয়া যায়। বেতনভোগী কর্মচারীরা আয়কর আইন অনুযায়ী বিশেষকিছু অ্যালাওয়েন্স পেয়ে থাকেন। শিক্ষাক্ষেত্রে পাওয়া ওই অ্যালাওয়েন্সের (Allowance For Salaried Citizens) জন্যও রয়েছে নির্দিষ্ট কর ছাড়ের সুযোগ। শিক্ষাক্ষেত্রে ন্যূনতম ১০০ টাকা থেকে শুরু হয় এই বিশেষ অ্যালাওয়েন্স।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল