মনসুন ওয়েডিং! জল থইথই বিয়ের মণ্ডপ, কনেকে কোলে নিয়ে আচার পালন বরের, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: প্রবল বৃষ্টিতে বিয়ের মণ্ডপ পরিণত হয়েছিল ছোট্ট পুকুরে। বিয়ের মণ্ডপ থেকে শুরু করে অতিথিদের বসার জায়গায় জল থইথই করছিল। ফলে আদৌ বিয়ে হবে কিনা, তা নিয়েই সংশয় দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত এগিয়ে এল বর। কনেকে কোলে নিয়েই পালন করলেন সব রীতি। আর ওই কীর্তি দেখে প্রথমে থব মেরে গিয়েছিলেন অতিথিরা। তার পরে নবদম্পতিকে উ‍ৎসাহ জোগাতে শুরু করলেন। অনেকে হেসে গড়িয়েও পড়লেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের ওই ভিডিও। নেটা নাগরিকরা বলছেন, ‘একেই বলে পারফেক্ট মনসুন ওয়েডিং।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘ইন্দোরের ‘ক্যাট রোড’  এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে বসেছিল পূর্বা ও বৈভবের বিয়ের অনুষ্ঠান। গত কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে অনুষ্ঠানস্থলের ভেতরে প্রায় দেড় থেকে দুই ফুট জল জমে গিয়েছিল। গোটা এলাকা জল থইথই হওয়ায় আদৌ বিয়ে হবে কিনা, তা নিয়ে প্রথমে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু জল বাধা হয়ে দাঁড়াতে পারেনি।  জলমগ্ন মণ্ডপে দাঁড়িয়ে বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন নবদম্পতি। এমনকি কনেকে কোলে তুলে নিয়ে সাত পাক ঘোরেনও বৈভব। আর এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে ওই বেনজির ‘মনসুন ওয়েডিংয়ের’ সাক্ষী থাকলেন অতিথিরা।’

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ‘বিয়ে বাড়িটি জল মগ্ন হওয়ায় অতিথিরা সাবধানে জল পেরিয়ে অনুষ্ঠানস্থলের বিভিন্ন অংশে যাতায়াত করছেন। অনেকে চেয়ার পেতে তার উপরে দাঁড়িয়ে রয়েছেন। জলে ভাসতে দেখা গিয়েছে অতিথিদের চটি ও জুতোও। প্রতিকুল পরিস্থিতি হওয়া সত্বেও বিয়ের অনুষ্ঠানটি বেশ বেশ আনন্দের সঙ্গেই সম্পন্ন হয়। নতুন জীবনের প্রথম দিনের যাত্রাপথ প্রতিকুল হওয়া সত্বেও উপভোগ করতে দেখা যায় নবদম্পতিকেও।’

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ