‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে পুণের তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালের হত্যাকাণ্ড। লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে বাগদত্তা সিয়া গয়াল আর তার প্রেমিক চেতন চৌধুরীর সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন কেতন। তাঁর হত্যাকাণ্ডের তদন্ত যত গড়াচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। আর তা চমকে দিচ্ছে দুঁদে গোয়েন্দা আধিকারিকদের। ‘হাই প্রোফাইল’ হত্যাকাণ্ডের তদন্তের মাঝেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে খুনে অভিযুক্ত সিয়া গয়ালের এক ভিডিও। ওই ভিডিওতে এক পানশালায় দেখা যাচ্ছে তাকে। এক হাতে বিয়ারের বোতল, আর অন্য হাতে মোবাইল ফোনে কারও সাথে কথা বলছেন। কথা তো নয়, যেন গালির ক্লাস নিচ্ছেন তিনি। কথা কম বলছেন, গালি বেশি। এক ভদ্র এবং শিক্ষিত পরিবারের মেয়ে কিভাবে প্রকাশ্যে এমন গালিগালাজ করতে পারেন, তা ভেবেই পাচ্ছেন না তদন্তকারীরা।

কয়েকদিন আগেই সিয়ার আরও এক ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যাচ্ছে, কেতন আগরওয়ালের সঙ্গে বাগদান সম্পূর্ণ হওয়া সত্বেও প্রেমিক চেতনের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি। একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন চেতনের কাঁধে মাথা রেখে বসে রয়েছেন। পাশাপাশি আরও একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অন্ধকারাচ্ছন্ন একটি ক্যাফের ভিতরে পাশাপাশি বসে রয়েছেন সিয়া এবং চেতন। দু’জনের পরনেই টি-শার্ট। উভয়কেই প্রফুল্ল দেখাচ্ছে। এর পর সিয়া চেতনের হাত নিজের কাঁধের উপর নিয়ে আসেন, যা অনেকটা একে অপরকে জড়িয়ে ধরার ভঙ্গির মতো ছিল।’ ভিডিয়োটি ২৩ মে রাত সাড়ে ৯টার দিকে ক্যামেরাবন্দি করা হয়েছে। অর্থাৎ, কেতনকে খুনের কয়েক সপ্তাহ আগেই রাতে মহারাষ্ট্রের একটি ক্যাফেতে দেখা করেছিলেন চেতন-সিয়া।

কেতনের হত্যাকাণ্ডের পর সিয়ার বাবা-মা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে চেতনের সঙ্গে তাঁদের মেয়ের কোনও প্রেমের সম্পর্ক ছিল না। কেবল বন্ধু ছিলেন তাঁরা। কিন্তু নিহত কেতনের পরিবারের দাবি অন্য। প্রকাশ্যে আসা একের পর এক ভিডিও কেতনের পরিবারের সেই অভিযোগকে আরও জোরালো করতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড