দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সীমান্তে বিএসএফ-এর ক্ষমতা বাড়ানোয় বালুরঘাটে বিক্ষোভে সামিল মহিলা তৃণমুল

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার বিরুদ্ধে আগেই প্রতিবাদ জানিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালুরঘাটে তুমুল বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। কেন্দ্রের নতুন নির্দেশানুসারে এবার থেকে সীমান্তের ১৫ কিলোমিটারের পরিবর্তে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় তাঁদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে বিএসএফ। রাজ্যগুলির দাবি, এতে রাজ্য সরকারের ক্ষমতাই খর্ব করতে চাইছে কেন্দ্র।

দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমুল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বালুরঘাট টাউনের থানা মোড়ে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী, বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পূর্ণিমা দাস সহ অন্যান্যরা। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে যেহেতু রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের অধীনে সেহেতু এই নতুন নির্দেশিকায় রাজ্য়ের ক্ষমতা অনেকটাই খর্ব হবে। এর প্রভাব পরবে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে। তার জন্যই এই প্রতিবাদ কর্মসূচি।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ