শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে সভাস্থলে মমতা, নিরাপত্তা জোরদার

মঞ্চের পাশে বেন্টিং স্ট্রিটে চেয়ারে পেতে বসেন তৃণমূল সুপ্রিমো ও শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, মঞ্চ ও সংলগ্ন এলাকা জুড়ে কড়া পুলিশি প্রহরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ২১ জুলাই (21 July)- শহিদ দিবস। শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে সভাস্থলে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এর কিছুক্ষণ আগেই সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তৃণমূলের যুবরাজ গিয়েছেন গীতাঞ্জলী স্টেডিয়ামে আগত কর্মী ও সমর্থকদের থাকার জায়গা পরিদর্শনে।  

বুধবার বিকেল ৫ টা ৩০ নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এসে উপস্থিত হন সভাস্থলে। মুখ্যমন্ত্রী দেখে নেন শেষ মুহূর্তের পরিস্থিতি। আলোচনা করেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে। মঞ্চের পাশে বেন্টিং স্ট্রিটে চেয়ারে পেতে বসেন তৃণমূল সুপ্রিমো ও শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, মঞ্চ ও সংলগ্ন এলাকা জুড়ে কড়া পুলিশি প্রহরা। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে চত্ত্বর। অন্যান্য বারের চেয়ে বড় এবারের স্টেজ। দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪৬ ফুট। মূল মঞ্চ বিভক্ত ৩ টি ভাগে। মঞ্চে বসতে পারবেন ৫০০ জন। মঞ্চের সামনে রয়েছে পোডিয়াম। দৈর্ঘ্য ১২ দুট, প্রস্থ ৮ ফুট। তৃণমূল সুপ্রিমোর প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট।

সভাস্থল জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম জোনের দায়িত্বে থাকবেন ১ জন ডিসি, ৩ জন এসি, ৫ জন ইনস্পেক্টর, ৫ জন এসআই, ৩০ জন পুলিশকর্মী, র‍্যাফ ও ২০ সদস্যের উইনার্স টিম। দ্বিতীয় জোনের দায়িত্বে থাকবেন ১ জন ডিসি, ৩ জন এসি, ৬ জন ইনস্পেক্টর, ১২ জন এসআই, ১৭ জন এএসআই ও ৬৫ জন পুলিশকর্মী। তৃতীয় জোনের দায়িত্বে থাকবেন ১ জন ডিসি ও ৫ জন এসি। মঞ্চে প্রথম জোনে থাকবেন তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। দ্বিতীয় জোনে থাকবেন শহিদ পরিবারের সদস্য ও দলের দ্বিতীয় সারির নেতৃত্ব।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সভায় জমায়েত হবে অন্তত ২০ লক্ষ। এর মধ্যেই যারা গীতাঞ্জলীতে রয়েছেন তাঁদের থাকা, খাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসার জন্য রয়েছে মেডিক্যাল টিম। জানা গিয়েছে, অন্তত ৮ টি জায়গা থেকে মিছিল আসবে সভাস্থলে। 

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি