দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমি ইন্দিরার পুত্রবধূ, কাউকে ভয় পাই না: ভাইরাল সনিয়ার ভিডিয়ো

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald case) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন তাদের দফতরে তলব করেছে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধিকে। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো, যে ভিডিয়োতে শোনা গিয়েছে তাঁর হুঙ্কার। বলছেন, ‘আমি ইন্দিরার পুত্রবধূ। কাউকে ভয় পাই না।’ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো কংগ্রেস নেতা-কর্মীরা শেয়ার করেন। সূত্রের খবর, বেশ কয়েকজন বিজেপি নেতাও দেখেছেন সনিয়ার ওই ভিডিয়ো।

ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকে জেরা করতে চেয়ে ইডি তলব করে। সনিয়া গান্ধির (Sonia Gandhi ) যাওয়ার কথা ছিল ৮ জুন। করোনায় আক্রান্ত হওয়ায় তিনি ওই দিন হাজিরা দিতে পারেননি। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সনিয়া গান্ধিকে হাসপাতালে (hospital) ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে সনিয়া গান্ধি বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন।পরে দলের তরফ থেকে হাজিরার পরবর্তী দিন-তারিখের আর্জি জানানো হয়। ইডি (ED) তাঁকে আজ বৃহস্পতিবার ২১ জুলাই তাদের দফতরে হাজির হওয়ার নির্দেশ পাঠায়।

বাড়ি থেকে ইডির দফতরে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় (social Media) ভাইরাল হয় একটি ভিডিয়ো, যেখানে তাকে বলতে শোনা যায়, তিনি মিসেস গান্ধির পুত্রবধূ। ইডির ডাকলেও তিনি বিন্দুমাত্র ভীত নন। এদিকে, সনিয়াকে ইডির তলবের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস (congress) । নানা প্রান্তে তারা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। সূত্রের খবর, ইডির দফতরের সামনে তারা বিক্ষোভ দেখাবে। একই ইস্যুতে রাহুল গান্ধিকেও ডেকে পাঠায় ইডি। টানা কয়েক ঘণ্টা জেরা

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ