অর্জুনগড়ে শুটআউট, ছেলের গুলিতে খুন মা

ভাটপাড়া পুরসভার কাঁকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায় ছেলের গুলিতে খুন হয়ে গেলেন মা। পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে ছেলেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই শুটআউট(Shootout)। সেটাও আবার খাস অর্জুনগড়ে। রবিবার সকালে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barrackpore) মহকুমার ভাটপাড়া(Bhatpara) পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ছেলের(Son) গুলিতে খুন হয়ে গেলেন মা(Mother)। ভাটপাড়া পুরসভার কাঁকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যদিও ঘটনার পরে পরেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছে ঘাতক ছেলে। মৃতের নাম সালিমা বিবি।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ নিশার। সে কোনও কাজকর্ম করত না। কিন্তু নিত্যদিনই সে নেশা করত। আর সেই নেশার জন্যই সে টাকা চাইত তার মা সালিমা বিবির কাছ থেকে। এই ঘটনায় নিত্যদিন মা ও ছেলের ঝগড়া অশান্তি হত বলে এদিন প্রতিবেশীরা দাবি করেছেন। রবিবার সকাল ৮টা নাগাদ নিশার তার মায়ের কাছ থেকে নেশার জন্য টাকা চাইলেও সালিমা বিবি এদিন তা দিতে চাননি। অভিযোগ, তখনই নিজের মাকে গুলি করে খুন করে নিশার। ঘটনার পরে ক্ষুব্ধ প্রতিবেশীরা কার্যত নিজেদের জীবনের জুঁকি নিয়ে নিশারকে ধরে আগ্নেয়াস্ত্র সহ আটক করে। তাঁরাই এই ঘটনার খবর দেন ভাটপাড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা আগ্নেয়াস্ত্র সহ নিশারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে সালিমা বিবির দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ এখন দেখতে চাইছে নিশার আগ্নেয়াস্ত্র পেয়েছিল কোথা থেকে।

ভাটপাড়া সহ কার্যত গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রায়শ ঘটে চলেছে খুনের ঘটনা। তার জেরে ইতিমধ্যেই বদল করা হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনারকে। কিন্তু তার পরেও অবস্থার উন্নতি কোথাও সেভাবে চোখে পড়ছে না। সব থেকে বেশি খুনের ঘটনা এখন ঘটছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের খাস তালুক হিসাবে চিহ্নিত ভাটপাড়া পুরসভা এলাকাতেই। আর তার জেরে একদিকে সেখানে যেমন আমজনতা চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন তেমনি রাজনৈতিক ভাবেও শাসক বিরোধী সুর ক্রমশ চড়ে চলেছে বিরোধী শিবিরে। কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র আসছে, কোথা থেকেই বা তা কেনার টাকা আসছে এবং সর্বোপরি কীভাবে কমবয়সীদের হাতে সেই আগ্নেয়াস্ত্র চলে আসছে তা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। যদিও সেই সব প্রশ্নের কোনও সমাধানই আজ অবধি করে উঠতে পারেনি পুলিশ। ঘটনা ঘটার পরে পুলিশ অবশ্যই তদন্ত করছে, দ্রুত অভিযুক্তদের ধরতেও পারছে। কিন্তু ঘটনা ঘটা আটকাতে পারছে না পুলিশ। আর তাই প্রশ্ন উঠেছে পুলিশের ইনফর্মারদের নিয়ে, তাঁদের কাজকর্ম নিয়ে।

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক