জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: অবৈধভাবে কোন বালি উত্তোলন হবে না। বৈধতা মেনে যেখানে যেখানে বালি তোলা হচ্ছে সেই কাজ চলবে। অন্যায় কিছু বরদাস্ত করা হবে না। রাজ্যের মন্ত্রীর দায়িত্ব নিয়ে ঝাড়গ্রামে ফিরে এই মন্তব্য গোপীবল্লভপুরের বিজেপি বিধায়ক রাজেশ মাহাতোর। তিনি বলেন,মানুষের আশীর্বাদেই মন্ত্রী হয়েছি।জনসেবা আমার প্রধান লক্ষ্য ।ঝাড়গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে এসে মন্তব্য রাজেশ মাহাতোর।মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার ঝাড়গ্রাম জেলা দলীয় অফিসে এসে বৈঠকে যোগ দিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো(Minister Rajesh Mahato)। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিজেপির পার্টি অফিসে আয়োজিত দলীয় বৈঠকে অংশগ্রহণের পর তিনি একটি বেসরকারি অতিথি নিবাসে কর্মী সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেখানে উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকরা মন্ত্রী রাজেশ মাহাতোকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। কর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত মন্ত্রী তাঁদের সঙ্গে কিছুক্ষণ মতবিনিময় করেন।পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রাজেশ মাহাতো বলেন, মানুষ আমাকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন বলেই আমি বিধায়ক হতে পেরেছি। আজ মন্ত্রী হওয়ার সুযোগও পেয়েছি। এর জন্য আমি এলাকার সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ। তাঁরা আমাকে তাঁদের সেবা করার আরও বড় দায়িত্ব ও সুযোগ এনে দিয়েছেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে জমি সংক্রান্ত যে সমস্ত দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের সঙ্গে বৈঠক করেছি। প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছি, জমির প্রকৃত মালিক যাতে তাঁর ন্যায্য জমি ফিরে পান, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে।জঙ্গলমহলে নদীর পাড় থেকে বালি উত্তোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ রয়েছে বৈধভাবে যে বালি(Sand) উত্তোলন চলছে তা চলবে, তবে কোনওভাবেই নিয়মবহির্ভূত বা অবৈধ উত্তোলন বরদাস্ত করা হবে না। প্রশাসনকে এ বিষয়ে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। এলাকায় যে সকল সেতুগুলি খুব দুর্বল এবং খারাপ অবস্থায় রয়েছে সেগুলিকে আগে সুস্থ রূপ দেওয়া প্রথম কাজ হবে বলে দাবি করেন তিনি।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির