করোনার অ্যাক্টিভ কেস বেড়ে দেড় লক্ষ, করোনার বলি ৪১

দৈনিক আক্রান্ত এখনও ১৫ হাজারের ওপরেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনায় সক্রিয় রোগীর (Active case) সংখ্যা স্পর্শ করল দেড় লক্ষের ঘর। আর আক্রান্তের সংখ্যা এখনও ১৫ হাজারের ওপরেই ঘরেই ঘোরাঘুরি করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সোমবারের বুলেটিন সে কথাই বলছে।

সোমবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (রবিবার, ২৪ জুলাই সকাল আটটা থেকে সোমবার ২৫ জুলাই সকাল আটটা পর্যন্ত) করোনায় (Covid-19) নতুন করে সংক্রমিত হয়েছেন  ১৬, ৮৬৬ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৩৯,০৫, ৬২১। আর অ্যাক্টিভ কেস (Active case)বেড়ে হল ১, ৫০, ৮৭৭। আর গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ (Covid-19 death) হারিয়েছেন ৪১ জন। এই সংখ্যাটাও রীতিমতো উদ্বেগের। 

দৈনিক আক্রান্তের সংখ্য়া (daily cases) আগের ২৪ ঘণ্টায় ছিল ২০ হাজারের ওপরে (২০, ২৭৯)। তার নিরিখে পরের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। যদিও সেটা ১৫ হাজারের ঘরে থেকে যাওয়ায় চিকিৎসকমহল এখনও উদ্বিগ্ন। দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কেরল (Kerala)। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২,০২১ জন। অন্যাদিকে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২, ০১৫। 

তবে সুস্থতার হারও প্রতিদিন অল্প অল্প করে হলেও বাড়ছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে (Covid-19) জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ১৮, ১৪৮ জন। আর মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হল চার কোটি ৩২ লক্ষ ২৮ হাজার ৬৭০ জন। 

 

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক