লোকসভায় বিক্ষোভ দেখানোর দায়ে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড চার কংগ্রেস সাংসদ

লোকসভা অধ্যক্ষ ওম বিড়লার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য কংগ্রেস সাংসদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড নিয়ে লোকসভার ভিতরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন  চার কংগ্রেস সাংসদ। ওই চার কংগ্রেস সাংসদ হলেন মানিক্কাম টেগোর (Manickam Tagore), জ্যোতিমণি (Jothimani), রাম্যা হরিদাস (Ramya Haridas) ও টি এন প্রতাপন (TN Prathapan)। লোকসভা অধ্যক্ষ (Loksabha Speaker) ওম বিড়লার (Om Birla) এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য কংগ্রেস সাংসদরা। সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

আজ সোমবার লোকসভার অধিবেশন শুরু হতেই রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে শুরু করেন কংগ্রেস সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে ওয়েলের দিকে এগিয়ে যান কংগ্রেস সাংসদরা। বার বার বলা সত্বেও নিজেদের আসনে ফিরে যাননি চার কংগ্রেস সাংসদ মানিক্কাম টেগোর, জ্যোতিমণি, রাম্যা হরিদাস ও টিএন প্রতাপন। আর তাতেই বেজায় চটে যান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রুলিং দিতে গিয়ে তিনি বলেন, বার বার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ না দেখানোর জন্য সাংসদদের বলা হচ্ছে। কিন্তু সেই নির্দেশ মানছেন না সাংসদের একাংশ। এতে লোকসভার গরিমা ক্ষুন্ন হচ্ছে। মনে রাখতে হবে সংসদ হচ্ছে গণতন্ত্রের মন্দির। আর ওই মন্দিরে বিশৃঙ্খলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

এর পরেই পুরো অধিবেশন থেকে কংগ্রেসের চার সাংসদকে সাসপেন্ড করার কথা তিনি ঘোষণা করেন। সাসপেন্ড হওয়ার পরে সভাকক্ষ থেকে বেরিয়ে সংসদের মূল গেটের কাছেই প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান চার কংগ্রেস সাংসদ।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত