চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এ বাড়ি কার, নজর কলকাতার, নজর রাখছে ইডিও

নিজস্ব প্রতিনিধি: বাড়িটার নাম ‘ইচ্ছে’(Ecche)। কলকাতার(Kolkata) কসবা(Kasba) এলাকায় রাজডাঙা মেন রোডের(Rajdanga Main Road) ওপর প্রাসাদপম বাড়ি। আর এই বাড়ির দিকেই এখন নজর সারা কলকাতার। নজর পড়েছে ইডি(ED) আধিকারিকদেরও। কেননা এই বাড়ির মালিক ঠিক কে তা এখনও পরিষ্কার নয়। তবে এই বাড়িতে মাঝেমধ্যেই দেখা যেত অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukhopadhay)। মাঝে মাঝে আসতেন পার্থ চট্টোপাধ্যায়ও(Partha Chattopadhay)। বাড়িটি মূলত বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হলেও সেখানে শুটিংও হতো। কিন্তু যেটা নজর কেড়েছে ইডি আধিকারিকদের তা হল বাড়িটি আদতে ৩টি পৃথক পৃথক প্লটকে একত্র করে বানানো হয়েছে। যে ৩টি প্লট একসঙ্গে করে এই বাড়ি বানানো হয়েছে সেই প্লটগুলি আবাসিক প্লট। অর্থাৎ সেখানে শুধুমাত্র থাকার জন্যই বাড়ি বানানো যাবে। কিন্তু ‘ইচ্ছে’ পুরোদস্তুর বাণিজ্যিক ভবন। এর জন্য না সরকারি স্তরে কোথাও অনুমতি নেওয়া হয়েছে না কলকাতা পুরনিগমের কাছে এই বাড়ি নিয়ে কোনও তথ্য আছে। অর্থাৎ পুরোটাই বেআইনি।

কসবা এলাকার ইডি ব্লকের ‘ই’ সেক্টরের অন্তর্গত ১০, ১১ এবং ১২ নম্বর আবাসিক প্লটকে একত্র করে ‘ইচ্ছে’কে গড়ে তোলা হয়েছে। ৭ কাঠা জমির ওপরে ‘ইচ্ছে’ গড়ে উঠলেও কলকাতা পুরনিগমের রাজস্ব বিভাগের রেকর্ডে দেখা যাচ্ছে ওই ৩টি পল্টের মধ্যে মাত্র ১টি প্লট ফাঁকা আছে। তার পরিমাণ ২ কাঠা ৯ ছটাক। ১১ নম্বর প্লটটি ফাঁকা হিসাবে দেখানো হলেও কলকাতা পুরনিগমের রাজস্ব বিভাগের রেকর্ডে জমির মালিক হিসাবে নাম নথিভুক্ত রয়েছে সুখরঞ্জন নন্দীর নাম। আবার ওই একই জমির মালিক হিসাবে কলকাতা পুরনিগমের লাইসেন্স বিভাগে নাম রয়েছে রঞ্জিত করের। অর্থাৎ একই জমির দুইজন মালিক। আরও চমকে দেওয়ার মতো বিষয় ১০ ও ১২ নম্বর প্লটের কোনও মালিকানার তথ্যই নেই কলকাতা পুরনিগমের কাছে। আবাসিক প্লটকে কোনওভাবেই বদলে ফেলেঅবাণিজ্যিক প্লট করা যায় না বিশেষ অনুমতি না নিয়ে। কিন্তু ‘ইচ্ছে’র ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের কোনও অনুমতিই নেওয়া হয়নি কোথাও থেকে। না আদালত থেকে, না পুরনিগমের থেকে।

আরও মজার খবর, ওই বাড়ি যে ৩টি প্লটে গড়ে উঠেছে তার মধ্যে ফাঁকা জমি হিসাবে দেখানো হয়েছে ১১ নম্বর প্লটটিকে। সেখান থেকে কলকাতা পুরনিগমের রাজস্ব বিভাগ প্রতি বছর মাত্র ২৩৫২ টাকা সম্পত্তিকর আদায় করে। যদিও ‘ইচ্ছে’র আড়বহর দেখে কলকাতা পুরনিগমের অভিজ্ঞ আধিকারিকদের দাবি, ওই বাড়ি থেকে খুব কম করেও পুরনিগম ১ লক্ষ টাকা আদায় করতেই পারে। ঘটনা হচ্ছে গত শনিবার থেকেই এই বাড়ির বাইরের গেটে তালা ঝুলতে দেখা না গেলেও বিয়ারে থাকা নিরাপত্তারক্ষীরা সেখানে কাউকেই ঢুকতে দিচ্ছেন না। এমনকি সামাজিক অনুষ্ঠান হোক কী শুটিংয়ের কাজ কাউকেই এখন আর ওই বাড়ি ভাড়াতে দেওয়া হচ্ছে না। আর এখানেই ইডির খটকা বাড়ছে আরও।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ