গেরুয়ায় চাপ বাড়িয়ে অসীমের লম্ফঝম্প, নেপথ্যে সিএএ

কেন্দ্র বিজেপি এই নিয়ে বিশেষ কথা না বললেও লাফাচ্ছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। রাজনৈতিক মহলের একটি বড় অংশ বলছে, হাওয়ায় কথা ছুঁড়ছেন টলমল অসীম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগে সিএএ (CAA) কার্যকর হবে বলে ভারী ফ্যাসাদে পড়েছে কেন্দ্র বিজেপি (BJP)। বঙ্গ বিজেপি’র দাবি, এই প্রতিশ্রুতিতেই মিলেছিল কিছু সিট। বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবি, সিএএ হবে দাবি করেই জুটেছিল কিছু মতুয়া সিট। তা না হলে হারাতে হবে সিট। এমন কী অন্যান্য রাজনৈতিক দল মিলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন হরিণঘাটার বিধায়ক। এবার তাঁর দাবি, সিএএ কার্যকর করার কাজ শুরু হয়েছে। শীঘ্রই রাজ্যে কার্যকর হবে সিএএ।

সূত্রের খবর, দিল্লি সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিএএ কার্যকর করার আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সে কথায় এখন বিশেষ আমল দেননি অমিত। শাহ পরামর্শ ছিল, আপাতত বঙ্গ বিজেপি আন্দোলনে মন দিক। অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে চলুক। এর আগে বঙ্গ সফরে এসে অমিত শাহ রাজ্য বিজেপির প্রশ্নের উত্তরে বলেছিলেন, করোনা মিটলে লাগু হবে সিএএ। দিয়ে সে যাত্রা এড়িয়ে ছিলেন এই বিষয়। রাজ্য তথা দেশে আবারও চড়ছে করোনা গ্রাফ। কেন্দ্র বিজেপি এই নিয়ে বিশেষ কথা না বললেও লাফাচ্ছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক।

সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা নির্বাচন। এখন থেকেই কোমর বাঁধছে তৃণমূল। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল সিএএ’র বিরোধিতা করেছে। বিরোধিতা করেছে রাজ্যবাসীর ব্যাপক অংশ। বারবার সিএএ-র বিরোধিতা করে হয়েছে আন্দোলন। তবে বিজেপি রাখতে পারেনি ‘সিএএ প্রতিশ্রুতি’। আর এতেই বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপির অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন। দেখা গিয়েছে কেন্দ্র বিজেপির প্রতি অসন্তোষ। প্রশ্ন আগামী নির্বাচনগুলিতে হবে কী? তার মাঝেই এমন বক্তব্য বিধায়ক অসীম সরকারের। রাজনৈতিক মহলের একটি বড় অংশ বলছে, হাওয়ায় কথা ছুঁড়ছেন ‘টলমল’ অসীম।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে