Independence Day: 2022 বিহারে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি নীতীশের

আরও ১০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা:  বিহারে ১০ লক্ষ বেকারের চাকরির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Cm Nitish Kumar) । সেই সঙ্গে আরও ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। পাটনার গান্ধি ময়দানে স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় জনতা দল এবং জনতা দল (ইউ) সরকার রাজ্য থেকে বেকারত্ব দূর করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই রাজ্যের ১০ লক্ষ বেকারকে চাকরির (job)  প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও ১০ লক্ষ কর্মসংস্থানের (employment opportunities) প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ২০লক্ষ। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি সংস্থাতেও বেকার যুবকেরা চাকরি করার সুযোগ পাবেন।

মুখ্যমন্ত্রী নীতীশের (Nitish Kumar) কথায় – রাজ্য থেকে বেকারত্ব (job less) দূর করতে সরকার বদ্ধপরিকর।সেই লক্ষ্যে বিহারের ১০ লক্ষ যুবককে চাকরির আশ্বাস দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আরও ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে এই সরকার বদ্ধপরিকর। যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সরকার সেই প্রতিশ্রুতি পালন করবে।

নীতীশের এই আশ্বাসের কারণ, তেজস্বী যাদবের (Tejashwi Yadav)  নির্বাচনী প্রতিশ্রুতি। গত বিধানসভা নির্বাচনে প্রচারের সময় তেজস্বী যাদব ঢালাও চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন উপমুখ্যমন্ত্রী হওয়ায় সেই প্রতিশ্রুতির কারণ তিনি বেশ চাপে। কিছুদিন আগে তেজস্বী পূর্বতন সরকারের (সেই সময় নীতীশের জোটসঙ্গী ছিল বিজেপি) সমালোচনা করতে গিয়ে নির্বাচনে দেওয়া চাকরির প্রতিশ্রুতি নিয়ে খোঁচা দেন। বলেন, রাজ্যে ক্ষমতায় আসীন একটি সরকারের কাজ হল প্রতিশ্রুতি দেওয়া। আর তা পালন করার কোনও প্রয়োজন বোধ করে না।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?