এক দিনে করোনার বলি ৭২, সক্রিয় রোগী লক্ষাধিক

করোনার পজিটিভিটি রেট ৩.৪৮ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উধাও স্বস্তি। 

গত কয়েকদিন ধরে করোনার দৈনিক সংক্রমণ হ্রাস পাওয়ায় চিকিৎসকমহল থেকে শুরু করে সকলেই বেশ নিশ্চিন্তে ছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সেই স্বস্তিতে ইতি টানল। এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার, ১৭ অগাস্ট সকাল আটটা থেকে বৃহস্পতিবার ১৮ অগাস্ট সকাল আটটা পর্যন্ত) করোনায় প্রাণ হারিয়েছেন ৭২ জন। 

দৈনিক মৃত্যুর সংখ্যাও যেমন উদ্বেগ বাড়িয়েছে, সমান্তরালভাবে উদ্বেগ বাড়িয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। আগের ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজারের নিচে। আর পরের ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা ছাড়িয়ে গেল ১০ হাজারের ঘর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২, ৬০৮ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪, ৪২, ৯৮, ৮৬৪।

তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৬,২৫১ জন। বর্তমানে করোনার পজিটিভিটি রেট ৩.৪৮ শতাংশ। বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা লক্ষের ওপর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১, ০১, ৩৪৩। আর মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫, ২৭, ২০৬। 

চিকিৎসমহলের মতে, করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙতে জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া মানুষের একাংশের মধ্যে গা ঢিলে মনোভাব দেখা দিয়েছে। মাস্ক পরতে তাদের অনীহা। তার সেই গা ঢিলে মনোভাবের পরিণতিতেই করোনার দৈনিক সংক্রমণে আচমকাই বৃদ্ধি পেয়েছে। সময় আছে এখনও সচেতন হওয়ার। না হলে বিপদ অবসম্ভাবি।

বিস্তারিত আসছে…

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক