প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ পার্থ, নিয়ে যাওয়া হল এসএসকেএমে

প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। জেল হেফাজতে থাকাকালীন শনিবার আচমকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে জেলের আধিকারিকরা গাড়িতে করে নিয়ে যান কলকাতার এসএসকেএম হাসপাতালে। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান শরীর কেমন আছে, তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘ভাল নেই।’

শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা শুরু করেন। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের দেহে ক্রিয়েটিনিন বেড়েছে। পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।

শনিবার পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয় হাসপাতালের চত্বরে। কারণ এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে জোকা ইএসআই হাসপাতালে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁকে লক্ষ্য করে এক মহিলা জুতো ছুঁড়েছিলেন। সেই ধরণের কোনও ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে এদিন এসএসকেএম হাসপাতাল চত্বরে নিরাপত্তার বিষয়ে বাড়তি নজর রাখা হয়। এদিন এসএসকেএমের জরুরি বিভাগের পিছনের গেট দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে প্রবেশ করানো হয়। পাশাপাশি হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। 

উল্লেখ্য জেলে যাওয়ার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পা ফুলে গিয়েছিল বলে জানিয়েছিলেন জেলের চিকিৎসকরা। হাঁটা চলা কমে যাওয়ার কারণে পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলে যেতে পারে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সম্প্রতি পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের একটি দল। শনিবার আবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জেল থেকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের