BIHAR: আস্থা প্রমাণের দিন দুই আরজেডি নেতার বাড়িতে সিবিআই

তল্লাশি চলে এক সাংসদ ও বিধায়কের বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: সাত সকালে রাষ্ট্রীয় জনতা দলের দুই নেতার বাড়িতে ঢুকে পড়ল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে বলা হয়েছে, জমির বিনিময়ে চাকরি ( “land-for-jobs”) কেলেঙ্কারির সূত্রেই তারা শাসকদলের দুই নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে। সিবিআই হানা দিয়েছে আরজেডির রাজ্যসভার সাংসদ আহমেদ আসফাক করিম এবং বিধায়ক সুনীল সিংয়ের বাড়ি। তল্লাশির নিন্দায় সরব আরজেডি -সহ অবিজেপি দলের শীর্ষ নেতৃত্ব। 

সুনীল সিং জানিয়েছেন, তল্লাশির আসল কারণ কেন্দ্র এই সব কেন্দ্রীয় সংস্থার সাহায্যে তল্লাশির নাম করে আসলে ভয় দেখাতে চাইছে। এই তল্লাশির মূল উদ্দেশ্য যে সব দল এবং দলের নেতারা বিজেপিকে পছন্দ করে না তাদের পদ্ম শিবিরে যোগদানে বাধ্য করা।  সুনীল সিংয়ের আরও দাবি, আজ বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার কথা। তল্লাশি চালিয়ে, ভয় দেখিয়ে যদি কয়েকজন বিধায়ককে বিজেপি টেনে আনা যায়। তাহলে রাজ্যে আসীন শাসকদল সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলবে। বিজেপি ফের রাজ্য শাসন করবে। 

ঘটনাচক্রে গতকাল রাতে দলের এক মুখপাত্র একটি টুইট করেন। সেই টুইট নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। আরজেডি নেতার টুইট ছিল – আগামীকাল (অর্থাৎ আজ বুধবার) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিন  সিবিআই এবং অন্য়ান্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা আঁটঘাট বেধে মাঠে নামবে। কারণ, বিজেপি রাজ্য থেকে ক্ষমতা হারিয়ে তেলেবেগুনে জ্বলছে।  

এই তল্লাশির ব্যাপারে রাজ্য  বিজেপি নেতা অশোক সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সিবিআইয়ের এই তল্লাশি। সুনির্দিষ্টভাবে সেই সব নেতাদের বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তল্লাশি চালিয়ে যারা আসলে নেতার বেশে গুন্ডামি চালায়। সব থেকে উল্লেখ করার মতো বিষয় হল, রাষ্ট্রীয় জনতা দলের বেশ কয়েকজন নেতা এই তল্লাশিতে খুশি।  

আরও পড়ুন মণীশের লুকআউট নোটিশের পাল্টা সিবিআইকে গাল দেওয়া মোদির ভিডিয়ো

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক