তৃণমূলের সংগঠন দেখতে গোয়া সফরে যাচ্ছেন বাবুল

দু'দিন আগেই আসানসোলের সাংসদ হিসেবে পদত্যাগ করেছেন বাবুল। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ছাড়ার পর বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন তৃণমূলের একাদশে রয়েছেন তিনি। আর যত সময় যাচ্ছে বোঝাই যাচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলকে গুরুত্বপূর্ণ কাজে লাগাতেই বিজেপি থেকে ভাঙিয়েছে তৃণমূল। যার ফলস্বরূপ গোয়ায় সংগঠনের কাজে তৃণমূলের তরফে পাঠানো হচ্ছে বাবুলকে। ত্রিপুরার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য গোয়া। সেখানে কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘাসফুল শিবিরে নিয়েছেন মমতা। এবার বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সংগঠন সাজানোর জন্য আগামী রবিবার কিছু গুরুত্বপূর্ণ নেতাদের গোয়ায় পাঠাচ্ছেন দলনেত্রী।

ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ গোয়ায় বিশেষ দায়িত্বে রয়েছেন। এছাড়াও বাবুল আগামী রবিবার যাচ্ছেন সাংসদ সৌগত রায়ের সঙ্গেই। এই বিষয়ে দমদমের সাংসদ জানিয়েছেন, ‘আমি ত্রিপুরায় গিয়েছি, এবার গোয়ায় যাচ্ছি। আরও অনেক রাজ্যে যাচ্ছি। ২০২৪-এর আগে আরও যাব। গোয়ায় আমি নিজেও যাচ্ছি। আমার সঙ্গে বাবুল সুপ্রিয়ও যাচ্ছেন।’ বাবুল আগেই জানিয়েছিলেন রিজার্ভ বেঞ্চে বসে থাকার মানুষ তিনি নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করতে ডেকেছেন ও তৃণমূলের এগারোজন খেলোয়াড়ের মধ্যে একজন। সেটাই ধীরে ধীরে দেখা যাচ্ছে।

দু’দিন আগেই আসানসোলের সাংসদ হিসেবে পদত্যাগ করেছেন বাবুল। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বাবুল জানিয়েছেন, একইসঙ্গে সাংসদ পদ আগলে রাখা নয়, তৃণমূলে আমি মানুষের জন্যই কাজ করতে এসেছি।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট