কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন, অনুপমের বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুকান্তর

এবার অনুপমের বিষয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দলকে অস্বস্তিতে ফেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন দলেরই নেতা অনুপম হাজরা। এবার অনুপমের বিষয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি।

দলের রাজ্য সভাপতির ‘ব্যক্তিত্ব নেই’ বলে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন অনুপম হাজরা। এমনকী অনুপম দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কথায় চলেন বলেও মন্তব্য করেন তিনি। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সুকান্ত। বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘এটা ওনার ব্যক্তিগত মত। বিভিন্ন জন, বিভিন্ন ভাবে মূল্যায়ন করেন। কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে বিষয়টি। তাঁরা বিষয়টি দেখছেন।’

অনুপম সংবাদমাধ্যমে বলেন, ‘রাজ্য বিজেপি সভাপতির মধ্যে ব্যক্তিত্ব থাকা প্রয়োজন। কিন্তু ওনার তা নেই। সভাপতি যদি ‘সংগঠন বাবু’র কথায় ওঠেন-বসেন, তাহলে মুশকিল।’ অনুপম আরও বলেন, ‘যেভাবে সংগঠন চলছে, ‘অবকি বার দুশো পার’ স্লোগান আগে যেমন ৭৭ আসনেই আটকে গিয়েছিল, আবারও সেটাই হবে। এই সংগঠন দিয়ে কিছুই হবে না। এরপরেও যদি কখনও ক্ষমতায় আসে, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের তৃণমূলের প্রতি বিতৃষ্ণার জন্য ক্ষমতায় এসেছে, বিজেপির সংগঠনের কারণে নয়।’ দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে এই মন্তব্যের পর গেরুয়া শিবিরে শোরগোল পড়ে যায়।

প্রসঙ্গত তার আগে বিলাসবহুল বৈদিক ভিলেজে গেরুয়া শিবিরের প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ না পাওয়ায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার পরেই আবার দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করেন অনুপম। পুরো বিষয়টির উপর দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে বলে জানান সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রের খবর, প্রকাশ্যে যেভাবে অনুপম হাজরা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তাতে রীতিমত বিরক্ত দিল্লির নেতারা। তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থাও নিতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি