দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন অভিষেকের শ্যালিকা

নিজস্ব প্রতিনিধি: এবার ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) শ্যালিকা মেনকা গম্ভীর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তিনি এনেছেন আদালত অবমাননার অভিযোগ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা দায়ের করেন মেনকা।

তাঁর প্রশ্ন, তাঁকে বিমানবন্দরে আটকানো হয়েছিল কেন? প্রসঙ্গত, এর আগে আদালতের নির্দেশ ছিল মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করলে তা করতে হবে কলকাতায়। নেওয়া যাবে না কোনও কড়া পদক্ষেপ। তাহলে কেন ব্যাঙ্কক যাত্রায় বাধা? এই প্রশ্নই তুলেছেন মেনকা।

তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ সত্ত্বেও তাঁর মক্কেলের বিদেশযাত্রায় বাধা দেওয়া মানে আদালত অবমাননা।

উল্লেখ্য, গত শনিবার মেনকা কলকাতা বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ব্যাঙ্কক যাত্রায় বাধা দেওয়া হয়। দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এরপর দেওয়া হয় ইডি তলবের নোটিশ। ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সেখানে গিয়ে মেনকা দেখেন, গেটের তালা বন্ধ। নিরাপত্তা রক্ষীকে বলে তিনি ইডি দফতরে গিয়েও ফিরে আসেন। ইডি’র পক্ষ থেকে জানানো হয়, সময় লেখার ক্ষেত্রে সাড়ে ১২টার পর ‘পিএম’ লিখতে গিয়ে ভুলে ‘এএম’ লিখে ফেলা হয়েছে। সকালে ফোন করে ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়। তিনি হাজিরাও দেন। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, হেনস্থা করতেই ‘ইচ্ছাকৃত এই ভুল’।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ