ঢাকায় পৌঁছলেন ভারতের নয়া হাইকমিশনার প্রণয় ভার্মা

১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রণয় কুমার ভার্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুজোর আগেই ঢাকায় পৌঁছলেন নবনিযুক্ত ভারতের হাইকমিশনার (Indian Envoy To Bangladesh)   প্রণয় ভার্মা (Pranay Verma)। বুধবার রাতের বিমানেই ঢাকা এসেছেন তিনি। রাষ্ট্রপতি আবদুল হামিদের (President Abdul Hamid) কাছে পরিচয়পত্র পেশ করার পরেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন নবনিযুক্ত হাইকমিশনার। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভারতের নতুন রাষ্ট্রদূতকে সাক্ষাতের সময় দেননি রাষ্ট্রপতি।

১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রণয় কুমার ভার্মা (Pranay Verma)। ফরেন সার্ভিসে (Foreign Service) যোগ দেওয়ার আগে ভারতের প্রখ্যাত ইস্পাত প্রস্তুতকারী সংস্থা টাটা স্টিলেও (Tata Steel) বেশ কয়েক বছর চাকরি করেছিলেন। কূটনীতিবিদ হিসেবে গত ২৮ বছর ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তি‌নি ভার‌তের বিদেশ মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের পরিচালক পদে ছিলেন। ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জি কমিশনেও কাজ করেছিলেন।

প্রণয় ভার্মা (Pranay Verma) হাইকমিশনার হিসেবে বিক্রম কুমার দোরাইস্বামীর (Vikram Doraiswami) স্থলাভিষিক্ত হলেন। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন দোরাইস্বামী (Vikram Doraiswami)। তাঁকে ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছে।

 

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

অবশেষে গ্রেফতার প্রশান্ত বর্মন

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা, কোলে এল যমজ সন্তান, ছেলে হল না মেয়ে?

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি