প্রায় ৬২ লাখ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে, বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী

ভুয়ো ও নকল মিলিয়ে রাজ্যে প্রায় ৬২ লাখ রেশন কার্ড বাতিল করা হয়েছে রাজ্যে। বিধানসভায় এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো ও নকল মিলিয়ে রাজ্যে প্রায় ৬২ লাখ রেশন কার্ড বাতিল করা হয়েছে রাজ্যে। বিধানসভায় এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের জবাবে বিধানসভায় এ কথা জানান খাদ্যমন্ত্রী। ইতিমধ্যে রাজ্যে অস্তিত্বহীন, মৃত এবং ভুয়ো মিলিয়ে প্রায় ৬২ লাখ ২৪ হাজারের বেশি রেশন কার্ড ব্লক করা হয়েছে বলে জানান তিনি। আগামীতে ধারাবাহিকভাবে ভুয়ো রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

খাদ্য ভবন সূত্রে খবর, রাজ্যে প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে বলে জানতে পেরেছে খাদ্য দফতরের কর্তারা। আর এই ভুয়ো রেশন কার্ডের কারণে রাজ্য সরকারের বছরে ক্ষতি হচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা ক্ষতি হওয়ার ফলে অবশেষে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। ভুয়ো কার্ডগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু করে খাদ্য দফতর। ভুয়ো কার্ড বাতিল করার ফলে প্রতি মাসে ৯০ কোটি টাকারও বেশি সাশ্রয় হচ্ছে সরকারের।

খাদ্য দফতরের লক্ষ্য আগামী মার্চ মাসের মধ্যে সব ভুয়ো রেশন কার্ড ব্লক করা। আর তা হলে, খাদ্যশস্য খাতে সরকারের আরও বেশি সাশ্রয় হবে বলেই মনে করছেন খাদ্য দফতরের কর্তারা। তাঁরা জানান, খাদ্য দফতরের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে মাসে প্রায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। রেশন কার্ড বাতিল করা নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, ধারাবাহিক ভাবে ভুয়ো রেশন কার্ড নিষ্ক্রিয় করা হবে। বিভিন্ন ভাবে আমাদের দফতরের কর্মীরা যোগাযোগ রাখেন৷ নিষ্ক্রিয় হয়ে থাকা এই কার্ড বাতিল করলে খাদ্য দফতরের সাশ্রয় হবে। আমরা সব দিক খতিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি