বাংলাদেশের পিরোজপুরের রাজমন্দিরে ২৫১ প্রতিমা নিয়েই পুজোর আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: মাঝে আর মাত্র দুদিন। তার পরেই দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গো‍ৎসব। আর এবারের বাঙালির প্রাণের উ‍ৎসবে চমক দিতে চলেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালীর রাজ মন্দিরের পুজো উদ্যোক্তারা। একই মণ্ডপে থাকছে ২৫১ প্রতিমা। ইতিমধ্যেই পুজো আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। লক্ষ-লক্ষ দর্শকের ভিড় সামাল দিতে ও অপ্রীতিকর ঘটনা রুখতে মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবকও মোতায়েন করা হচ্ছে। 

ছয় বছর আগেই পারিবারিক দুর্গামণ্ডপে বন্ধ হয়ে যাওয়া পুজো নতুন করে শুরু করেছিলেন প্রথিতযশা চিকি‍ৎসক সুদীপ হালদার ও তাঁর স্ত্রী স্নিগ্ধা চক্রবর্তী। প্রথম বছর ৪০টি প্রতিমা নিয়ে শুরু হয়েছিল পুজো। তার পরে ক্রমশই বেড়েছে সেই প্রতিমার সংখ্যা। চলতি বছরে মা দুর্গার পাশাপাশি জগদ্ধাত্রী, কালী, মনসা, সরস্বতী, শিব, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, রাম-সীতা, হনুমান, সহ বিভিন্ন হিন্দু দেব-দেবীর মূর্তি থাকছে মণ্ডপে। চলতি বছরে অন্তত ৫০০ প্রতিমা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু পরে সামাজিক ও অর্থনৈতিকসহ নানা বিষয় চিন্তা করে ২৫১টি প্রতিমা দিয়ে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে।

পুজোর অন্যতম উদ্যোক্তা চিকি‍ৎসক সুদীপকুমার হালদার জানিয়েছেন, পুজোর পাঁচদিনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের পাশাপাশি কন্যাদায়গ্রস্ত পিতা-মাতার হাতে অর্থ সাহায্যও তুলে দেওয়া হবে। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে ব্রেস্ট ফিডিং কর্নার, নারীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাউন্সেলিং পয়েন্ট ও ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর পাঁচদিনই আয়োজিত হবে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের।  

 

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল