দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্য কারিগর ধুয়ে দিলেন মোদি সরকারকে

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকার

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি পোস্টার, যাকে কেন্দ্র করে অসন্তোষ দানা বেঁধেছে। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করা হয়েছে। প্রশংসা করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। পোস্টারে যা লেখা হয়েছে, তার মূল কথা ইউনেস্কোর এই স্বীকৃতির পিছনে অবদান একমাত্র অবদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর দৌলতে পশ্চিমবঙ্গের দুর্গোপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। অযথ, এই স্বীকৃতির পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই কৃতী অধ্যাপক তপতী গুহঠাকুরতাকে বিন্দুমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট এই অধ্যাপিকা তাঁর অভিমান জানিয়েছেন। বলেছেন, মোদি সরকার ন্যূনতম ভদ্রতা, সৌজন্য দেখানোর প্রয়োজন বোধ করেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সাক্ষাৎকারে ইতিহাসবিদ বলেন, সরকারের আচরণে তিনি বিন্দুমাত্র বিস্মিত নন। কারণ, মন্ত্রী বা নেতারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের কাজ কারও থেকে আদায় করে নিতেই পারে। কিন্তু যেটা সব থেকে তাঁকে বিস্মিত করেছে তা হল ইউনেস্কো কলকাতার দুর্গোপুজোকে স্বীকৃতি দেওয়ার পর না প্রধানমন্ত্রী মোদি ভদ্রতা করে তাঁকে ধন্যবাদ দিয়েছেন না দিয়েছে তাঁর সংস্কৃতি মন্ত্রক। অথচ, ২০১৮ সালে এই মন্ত্রকের অধীনস্থ সংগীত নাটক অ্যাকাডেমি থেকে তাঁর সঙ্গে ওই ব্যাপারে যোগাযোগ করেছিল। মন্ত্রকের তরফ থেকে প্রস্তাব আসার পর তিনি এবং তাঁর গবেষকদল দিন-রাত কাজ করে। মন্ত্রক থেকে সামান্য একটা ধন্যবাদ আশা করা যেতেই পারে। সেটা ই-মেল করে বলা হলে তাঁকে পাল্টা মেল করে জানতে চাওয়া হয় মন্ত্রকের থেকে তাঁর আর কত টাকা পাওয়ার আছে।

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর