‘রামায়ণের ভুল বর্ণনার’ জন্যে পরিচালককে তীব্র নিন্দা বিজেপি মুখপাত্রের, সমস্যায় ‘আদিপুরুষ’

আলাউদ্দিন খিলজি একজন তুর্কি অত্যাচারী হতে পারে কিন্তু রাবণ নয়! বলিউড, আমাদের রামায়ণ/ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করা বন্ধ করুন!

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, রিলিজ হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত আদিপুরুষের টিজার। যেখানে আরও অভিনয় করছেন, বলিউড অভিনেতা সইফ আলি খান এবং অভিনেত্রী কৃতি স্যানন। তবে আদিপুরুষের টিজার প্রকাশ্যে আসার পর থেকেই, দুর্বল ভিএফএক্স – এর কারণে নেটিজেনদের কাছে চরম ট্রোলিংয়ের শিকার হয়েছেন এই ছবির নির্মাতারা। ইতিমধ্যেই এই ছবির টিজার একাধিক মেমসের জন্য সমাদৃত। এমনকি বিভিন্ন মহল থেকেও সর্বসম্মতভাবে একাধিক নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। টিজিরে যে দুর্বল ভিএফএক্সই রয়েছে সেই নিয়ে কিন্তু শুধু ট্রোলিং হয় নি, অভিনেতা সইফ আলি খানের রাবন সহ বিভিন্ন চরিত্রের অবাস্তব চেহারার কারণেও সবাই হতাশ হয়েছে। টিজারে সইফকে, ছোট ছোট স্পাইক করা চুল, লম্বা দাড়ি এবং কাজল চোখে দেখতে পাওয়া গিয়েছে। আর তা দেখে নেটিজেনরা রাবণের চেয়ে আলাউদ্দিন খিলজির চেহারার বেশি মিল পেয়েছে। এছাড়াও অভিনেতা এবং বিজেপির মুখপাত্র মালবিকা অবিনাশ আমাদের প্রাচীন মহাকাব্য রামায়ণের “ভুল উপস্থাপন” এবং আদিপুরুষের টিজারে রাবণের চরিত্রটি যেভাবে চিত্রায়িত করা হয়েছে তাঁর জন্য চলচ্চিত্র নির্মাতা ওম রাউতকেও নিন্দা করেছেন৷

তিনি বলেছিলেন, “আমি এই সত্যে দুঃখিত যে পরিচালক বাল্মীকির রামায়ণ, কাম্বা রামায়ণ বা তুলসীদাসের রামায়ণ, বা অজস্র সংখ্যক ব্যাখ্যা নিয়ে গবেষণা করতে হয়েছিল আপনাদের। অনেক কন্নড় ফিল্ম, তেলেগু ফিল্ম, তামিল ফিল্ম আছে, যেখানে দেখা গিয়েছিল যে রাবণ কেমন ছিল দেখতে। এই ছবিতে যে রাবণটিকে আমরা চারপাশে ভেসে বেড়াতে দেখছি তাঁকে ভারতীয় কিছুই দেখায় না, যার চোখের মেকআপ নীল এবং চামড়ার জ্যাকেট পরা। এটা আমাদের ইতিহাস নয়, সৃজনশীল স্বাধীনতার ছদ্মবেশে এটি করা যায় না।” মালবিকা আরও বলেছিলেন যে, “এই মহাকাব্য এই জাতি, এই সভ্যতা, জনগণকে প্রতিনিধিত্ব করে। তাই এটাকে কেউ কোনোদিনও অগ্রাহ্য করতে পারে না। আমি রাগান্বিত এবং আমি এই ভুল বর্ণনার জন্য দুঃখিত।” যদিও এর আগে, বিজেপির মুখপাত্র আদিপুরুষে রাবণের সাজ দেখে তীব্র সমালোচনা করে একটি টুইটারও পোস্ট করেছিলেন।

যেখানে তিনি লিখেছিলেন, “লঙ্কার একজন শিব-ভক্ত ব্রাহ্মণ রাবণ 64টি কলা আয়ত্ত করেছিলেন! জয়া (বিজয়) যিনি বৈকুণ্টা পাহারা দিচ্ছিলেন তিনি অভিশাপের কারণে রাবণরূপে অবতীর্ণ হয়েছিলেন! কিন্তু আলাউদ্দিন খিলজি একজন তুর্কি অত্যাচারী হতে পারে কিন্তু রাবণ নয়! বলিউড, আমাদের রামায়ণ/ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করা বন্ধ করুন!” আদিপুরুষ প্রযোজনা করেছে টি সিরিজ এবং রেট্রোফাইলস। এটি আগামী বছর ১২ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷ ভূষণ কুমার, ওম, প্রসাদ সুতার এবং রাজেশ নায়ার প্রযোজিত, ছবিটি হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষাসহ পাঁচটি ভাষায় মুক্তি পাবে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার