দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ তুষারপাতে দুই মহিলা-সহ ১০ পর্বতারোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: ভয়াবহ তুষারপাতের কবলে ২৯জন শিক্ষানবিস পর্বতারোহীর একটি দল। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে,  ২৯ জনের মধ্যে মাত্র আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১০ পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুইজন মহিলা।  আটকে পরা বাকি শিক্ষানবিস পর্যটকদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পৌঁছেছে বায়ুসেনা। যুদ্ধকালীন তৎপরতায় তাদের নিরাপদস্থানে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। 

জানা গিয়েছে, শিক্ষানবিস পর্বতারোহীরা উত্তর-কাশী নেহরু মাউন্টেনিয়ারিংয়ের। সকাল তখন নয়টা। পর্বতারোহীরা ছিল ১৬ হাজার ফুট উচ্চতায়। আচমকাই শুরু হয় ভয়াবহ তুষারপাত। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে লড়াই করে পর্বতারোহীরা ১৩ হাজার ফুট নীচে নেমে আসে। সেখান থেকে  হেলিকপ্টারে করে তাদের প্রথমে নিরাপদস্থানে, পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে আসা হয়। শিক্ষানবিস পর্বতারোহীদের তুষারঝড়ে আটকে পড়ার খবর পান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। 

মুখ্যমন্ত্রীর দফতর থেকে টুইট করে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ এবং জেলা প্রশাসনের পদস্থকর্তারা একযোগে উদ্ধারকাজ শুরু করেছে। তাদের  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উত্তর-কাশী নেহরু মাউন্টেনিয়ারিংয়ের কর্মীরাও এখনও পর্যন্ত উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেন। চেয়েছেন সেনা সাহায্য। প্রতিরক্ষামন্ত্রী সাহায্যের ব্য়াপারে আশ্বাস দিয়েছেন।  যদিও মুখ্যমন্ত্রীর টুইটে মৃত্যুর খবর দেওয়া হয়নি।  প্রশাসন সূত্রে পাওয়া ১০ পর্বতারোহীর মৃত্যুর খবর দিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ