আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিক্ততা ভুলে ফের একফ্রেমে রুপঙ্কর-ইমন, তীব্র কটাক্ষের শিকার গায়িকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এবার রুপঙ্কর বাগচীর(Rupankar Bagchi) সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষের মুখে পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী(Iman Chakraborty)। বুধবার রাজ্য সরকার আয়োজিত বিজয়ার সম্মিলনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Bandhapadhay) সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক অভিনেতা, অভিনেত্রী, শিল্পী ও কলা কুশলীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও রুপঙ্কর বাগচী। এই অনুষ্ঠানেই রূপঙ্করের সঙ্গে ছবি তোলেন ইমন। এই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে সমালোচনার মুখে পড়েন সংগীত শিল্পী।

এর আগে প্রখ্যাত সংগীত শিল্পী কেকে-এর মৃত্যুর পর তাঁকে নিয়ে করা মন্তব্যে ইমনের অনুমতি না নিয়েই তাঁর নাম জড়িয়েছিলেন রূপঙ্কর বাগচী। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ইমন জানিয়ে দেন, যে রূপঙ্কর তাঁর অনুমতি না নিয়েই এই প্রসঙ্গে তাঁর নাম জড়িয়েছেন। পাশাপাশি তিনি কেকে প্রসঙ্গে রূপঙ্করের মন্তব্যের তীব্র বিরোধিতাও করেন। এই প্রসঙ্গে রূপঙ্কর ও ইমনের বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এরপর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রূপঙ্করের সঙ্গে ছবি তুলে কটাক্ষের মুখে পরেন ইমন।

উল্লেখ্য কেকে প্রসঙ্গে রূপঙ্করের মন্তব্যের তীব্র বিরোধিতা করায় তিনি ইমন প্রসঙ্গে  এক বেসরকারি সংবাদ সংস্থাকে জানান, “ইমন লড়াকু, জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এখন। কিন্তু আমার তাও মনে হয়, এত জনপ্রিয়তার শীর্ষে থেকেও ও খুব ইনসিকিওরড। যদিও আমরা সবাই এই প্রফেশনে ইনসিকিওরড। তবে উনি হয়ত একটু বেশিই ইনসিকিওরড। সেই কারণেই উনি ফেসবুক লাইভ করেছিলেন। ভেবেছিলাম ওঁকে বলব, ফেসবুক লাইভ না করলেই পারতেন। তবে হয়ত ভয় পেয়ে গিয়েছিলেন, যে প্রোগ্রাম চলে যাবে। শো চলে যাবে। এত ভয় না পেলেও চলবে”।

রূপঙ্করের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পালটা ইমন বলেন, ‘”আমি একজন একা মেয়ে, একা নিজের জীবনটা লড়েছি। অবশ্য মেয়ে বা ছেলে বলে নয়, যে যাঁর লড়াই একা-ই লড়ে। ইনসিকিওরড থাকলে কেউ এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন না। বিশেষকরে আমি বা রূপঙ্করদা যে প্রফেশনটাকে বেছে নিয়েছি, সেটা মন থেকে শক্ত মানুষ না হলে, কেউ বেছে নিতে পারেন না। সবার আগে একজন শিল্পী হতে হলে, তাঁকে মন থেকে শক্ত হতে হয়। রূপঙ্করদা যদি আমায় ইনসিকিওরড বলে থাকেন, তাহলে বোধহয় রূপঙ্করদা কোথাও গিয়ে নিজেকেও ইনসিকিওরড-ই ভাবছেন। কারণ, একশিল্পীকে ইনসিকিওরড বলছেন, উনিও তো একজন শিল্পী, উনিও কোথাও গিয়ে ইনসিকিওরড”।

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ