সৌরভ জমানার অবসান, ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি বিন্নি

২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি পদ থেকে বিদায় নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার মুম্বইতে বিসিসিআইয়ের (BCCI)  বার্ষিক সভায় নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী (World Cup) ভারতীয় দলের অন্যতম সদস্য রজার বিন্নি (Roger Binny)। বিজেপি ঘনিষ্ঠ কর্নাটক ক্রিকেট সংস্থার (Karnataka Cricket Association) প্রধান এখন থেকে ভারতীয় ক্রিকেটের প্রধানের দায়িত্ব সামলাবেন। শুধু সভাপতিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া কমিটিও পুরোপুরি গেরুয়াময়। সম্পাদক জয় শাহ থেকে শুরু করে যুগ্ম সম্পাদক দেবজি‍ৎ শইকিয়া, কোষাধ্যক্ষ আশিস সেলার-বিজেপি শিবিরের। শুধু সহ সভাপতি রাজীব শুক্লা একমাত্র কংগ্রেস রাজনীতিতে যুক্ত।

২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতির (BCCI President) দায়িত্ব গ্রহণ করেছিলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) বিসিসিআইয়ের আধিকারিকদের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়ে ছয় বছর করার ছাড়পত্র দিয়েছিল। ফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সভাপতি থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সম্প্রতি বোর্ডের শাসকগোষ্ঠী সিদ্ধান্ত নেয়, বাংলার মহারাজকে দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে বসানো হবে না। তাঁর পরিবর্তে নতুন সভাপতি করা হবে কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিন্নিকে। সম্পাদক হিসেবে থেকে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের শাসকগোষ্ঠীর এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়, বিজেপিতে নাম না লেখানোর কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই থেকে সরিয়ে দেওয়া হল। যদিও বিসিসিআইয়ের সভাপতি পদ হারানোর পরেও ভেঙে পড়েননি বাংলার মহারাজ। তিনি জানিয়ে দিয়েছেন, সিএবি’র প্রেসিডেন্ট পদে লড়বেন।

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে