আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌমিত্র-সুকান্ত সঙ্ঘাতের মাঝে ভাঙন উসকে আসরে বিজেপির অনুপম

নিজস্ব প্রতিনিধি: কোর কমিটি থেকে বাদ পড়ার পর বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) ‘অযোগ্য’ বলে আক্রমণ করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তার আগে সুকান্তকে নেতা বলে মানি না বলে জেহাদ ঘোষণা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার সৌমিত্র-সুকান্ত এই সঙ্ঘাতের মাঝে আসরে নামলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। ‘সৌমিত্র খাঁ এখনও অব্দি সংগঠন বাবুর সিন্ডিকেটের অংশ হইতে পারেন নাই’ বলে তির্যক মন্তব্য অনুপমের।

সৌমিত্রর পাশে দাঁড়িয়ে অনুপম হাজরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেজে লেখেন,  ‘কোর কমিটিতে ঢুকতে অসফল হইয়া সৌমিত্র খান তথা আরো যোগ্য বেশ কয়েকজন প্রমাণ করিলেন যে উনারা এখনও অব্দি সংগঠন বাবুর সিন্ডিকেটের অংশ হইতে পারেন নাই। মোদ্দা কথা হল। হারি হারব নাহি লাজ। মিলেমিশে করিব না কাজ’। দলের কেন্দ্রীয় নেতার এমন মন্তব্যে শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরের অন্দরে। অনুপমের এই মন্তব্যকে ভাল চোখে দেখছেন না গেরুয়া শীর্ষ নেতারা।

সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘অযোগ্য সভাপতি হলে, অযোগ্য সাংগঠনিক নেতৃত্ব হলে অযোগ্যদের রাখবে। যোগ্যদের রাখলে এদের দাম থাকবে না। তিনি আরও বলেছিলেন, ‘শুভেন্দু, দিলীপ ছাড়া কাউকে রাজ্যনেতা বলেই মনে করি না’। যদিও সৌমিত্রর আক্রমণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে কোনও জবাব দেননি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও সংবাদমাদঝ্যমের সামনে কোনও মন্তব্য করব না বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন: ‘মেঘ জমে আছে মন কোনে’, কোর কমিটিতে নেই তাই পর্যবেক্ষকের পদ ছাড়লেন সৌমিত্র

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ