চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিত্রাং মোকাবিলায় তৎপর কাকদ্বীপ প্রশাসন, জেনে নিন কোথায় কত শেল্টার

নিজস্ব প্রতিনিধি: এগিয়ে আসছে সিত্রাং (SITRANG) ঘূর্ণিঝড়। তাঁর প্রভাব পড়বেই উপকূলবর্তী এলাকায়। কাকদ্বীপ সামলেছে আয়লা, ফনী, বুলবুল, আমফান, ইয়াশ। এবার ফের চোখ রাঙাচ্ছে সিত্রাং। আগামী ২৫ অক্টোবর আছড়ে পড়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের। তবে সতর্ক কাকদ্বীপ প্রশাসন।

কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আগেই। সমুদ্রে গেলে লাইসেন্স বাতিল করা হবে বলে বলা হয়েছিল। সেই সতর্কতামূলক অভিযান চালানো হচ্ছে। উপকূলবর্তী এলাকা জুড়ে করা হচ্ছে মাইকিং।

মহকুমা দফতর সূত্রে জানা গিয়েছে, মহকুমায় মোট ৫টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। এলাকার মূল কন্ট্রোল রুম খোলা হয়েছে মহকুমা দফতরেই। বাকি আরও কন্ট্রোলরুম খোলা হয়েছে কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা এবং সাগর ব্লকে। প্রস্তুত ৬৪টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার। ইতিমধ্যেই তৈরি সমস্ত ফ্লাড সেন্টার। খতিয়ে দেখা হচ্ছে, সমস্ত ফ্লাড সেন্টারে বিদ্যুৎ সহ অন্যান্য ব্যবস্থা ঠিকঠাক আছে কি না। মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১১৭টি বিদ্যালয় ভবনকেও পরিষ্কার করে রাখা হয়েছে, আগাম বিপদের আঁচ করে। প্রস্তুত এনডিআরএফ। জানা গিয়েছে, পুলিশ-প্রশাসন- বিদ্যুৎ- তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক ও কর্মীরা তৎপর। জমা করে রাখা হয়েছে শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল।

সিত্রাং নিয়ে আরও খবর: https://www.live.eimuhurte.com/state/https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgistration-aware-about-sitrang/

 

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ