সূর্যাস্তের পরে মহিলা টেট আন্দোলনকারী আটক? রিপোর্ট তলব রাজ্য মহিলা কমিশনের

গত ২০ অক্টোবর মাঝ রাতে টেট (TET) আন্দোলনকারীদের তুলে দিয়েছিল পুলিশ। আইন অনুযায়ী, সূর্যাস্তের পরে কোনও মহিলাকে আটক করা যায় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মহিলা কমিশন রিপোর্ট তলব করল বিধাননগর পুলিশ কমিশনারের কাছে। বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। গত ২০ অক্টোবর মাঝ রাতে টেট (TET) আন্দোলনকারীদের তুলে দিয়েছিল পুলিশ। আইন অনুযায়ী, সূর্যাস্তের পরে কোনও মহিলাকে আটক করা যায় না। সেই রাতে ঠিক কী ঘটেছিল, তা জানতে চেয়েই তলব করা হয়েছে।

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন ওই রাতে টেট মহিলা আন্দোলনকারীদের আটক করা হয়েছিল। তা সত্যি হলে, আইনবিরুদ্ধ কাজ হয়েছে। ঠিক কী ঘটেছিল, সূর্যাস্তের পরে আটক করা হয়েছিল কি না, তা জানতে চেয়েই রিপোর্ট তলব করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর মাঝ রাতে ২০১৪ সালের টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড প্রার্থীদের বিক্ষোভ তুলে দিয়েছিল পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এলাকায় ১৪৪ ধারা জারি। অভিযোগ, ওই রাতে পুরুষ আন্দোলনকারীদের সঙ্গে মহিলা আন্দোলনকারীদেরকেও আটক করেছিল পুলিশ।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতেই হবে। সরাসরি নিয়োগের দাবি মানা হবে না। উল্লেখ্য, ২০১৪ টেট প্রার্থীদের দাবি সরাসরি নিয়োগ করার। তাঁরা বলেছেন, ইতিমধ্যেই তাঁরা ২ বার ইন্টারভিউ দিয়েছেন। তাই এবার সরাসরি নিয়োগ করতে হবে। দাবি ছিল, বয়সসীমা বাড়াতে হবে। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্টারভিউ দিলেও তাঁরা ওই প্রক্রিয়ায় উত্তীর্ণ হননি, ফলে আবার ইন্টারভিউ দিতে হবে। সেই সঙ্গে বলা হয়, বয়সসীমা বাড়ানোর এক্তিয়ার নেই পর্ষদের।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা