করোনার দৈনিক সংক্রমণে ঘোড়ার লাফ, আক্রান্ত ছাড়াল হাজার

সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হল।

আশঙ্কা ছিল উৎসবের আবহে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধির। বৃহস্পতির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত বুলেটিন বলছে, করোনার দৈনিক সংক্রমণ গত ২৪ ঘণ্টায় এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার, ২৬ অক্টোবর, সকাল আটটা থেকে বৃহস্পতিবার ২৭ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজারে বেশি। আক্রান্তের সংখ্যা ১, ১১২। আর তার আগের দিন এই সংখ্যাটা ছিল হাজারের অনেক নীচে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, সোমবার, ২৪ অক্টোবর সকাল আটটা থেকে ২৫ অক্টোবর সকাল আটটা পর্যন্ত করোনায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ছিল ৮৬২। ১৯৬ দিন বাদে সংখ্যাটা হাজারের নীচে নামল। শেষবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৬। সেটা গত ১১ এপ্রিলের ঘটনা।

তবে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কম, যা কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার, ২৬ অক্টোবর, সকাল আটটা থেকে বৃহস্পতিবার ২৭ অক্টোবর) করোনায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০ হাজারে (২০, ৮২১)। সোমবার, ২৪ অক্টোবর সকাল আটটা থেকে মঙ্গলবার ২৫ অক্টোবর সকাল আটটা পর্যন্ত) করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২২, ৫৪৯। আর তার আগের দিন এই সংখ্যাটা ছিল ২৩, ১৯৩।

আরও পড়ুন করোনায় দৈনিক আক্রান্ত এক ধাক্কায় নামল হাজারের নীচে

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর